বিনামূল্যে বিদ্যুৎ, কৃষিঋণ মকুব, ৫০০ টাকায় LPG! গুজরাত কংগ্রেসের জন্য একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি রাহুলের
বছর শেষের আগেই গুজরাতে (Gujarat) বিধানসভা নির্বাচন (Assembly Election)। ২০২৪-এর আগে যা অন্যতম বড় লড়াই হিসেবে পরিচিত। সেই লড়াইয়ে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ।
বছর শেষের আগেই গুজরাতে (Gujarat) বিধানসভা নির্বাচন (Assembly Election)। ২০২৪-এর আগে যা অন্যতম বড় লড়াই হিসেবে পরিচিত। সেই লড়াইয়ে জিততে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) । এদিন তিনি নয়াদিল্লিতে বলেছেন, কংগ্রেস ভোটে জিতে ক্ষমতায় আসলে কৃষকদের ঋণ মকুবের (Loan waiver) পাশাপাশি সাধারণ গ্রাহকদের বিনামূল্যে ( free electricity) ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে।

৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব
রাহুল গান্ধী আহমেদাবাদের বুথ স্তরের কংগ্রেস কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বলেছেন, রাজ্যে দল সরকার গঠন করলে ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হবে। তিনি বলেছেন, সর্দার প্যাটেল ছিলেন কৃষকদের কণ্ঠস্বর। বিজেপি গুজরাতের তাঁর সব থেকে উঁচি মূর্তি তৈরি করেছে। তিনি (সর্দার প্যাটেল) যাঁদের জন্য লড়াই করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এই সরকার কাজ করে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

গুজরাতের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি
রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস গুজরাতে ক্ষমতায় আসলে সেখানে করোনায় যাঁদের মৃত্যুর হয়েছে, তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেষ পাশাপাশি কৃষকসদের বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতির পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য ৩০০ ইউনিট করে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাহুল গান্ধী গুজরাতের মুন্দ্রা বিমানবন্দরে মাদক আটক নিয়ে ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন গুজরাত মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি বলেছেন, গুজরাত এমন একটি রাজ্য যেখানে প্রতিবাদল করার আগে অনুমতি নিতে হবে। যাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে, তাদের কাছ থেকেই অনুমতি নিতে হবে।
রাহুল গান্ধী বিদ্যুতের পাশাপাশি ৫০০ টাকায় এলপিজি সরবরাহেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, বেকারত্বের অবসান করতে সেখানে ১০ লক্ষ যুবকের কর্মসংস্থানের ওপরে ফোকাস করা হবে।

ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি
রাহুল গান্ধীর এদিন ৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভারত জোড়ো যাত্রা শুরুর আগে গুজরাতের কর্মীদের সামনে ভাষণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১২ রাজ্য ও ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে ৩৫০০ কিমি পথ অতিক্রম করবে। ১৫০ দিনের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে সবরমতি আশ্রমে যাবেন এবং সেখানে একটি প্রার্থনা সভায় যোগ দেবেন।

ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি ও আপ
কংগ্রেস যেমন বছরের শেষে হতে যাওয়া গুজরাতের বিধানসভা নির্বাচনের জন্য তিন মাসের প্রচারের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তেমনই ক্ষমতাসীন বিজেপি এবং আপও ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই গুজরাত সফর করে রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুত দেওয়ার প্রতিশুর্তি দিয়ে এসেছেন। অন্যদিকে বিজেপি ইতিমধ্যে সেখানে ২৭ বছর ক্ষমতায় থাকার পরে এবারের নির্বাচনেও তাদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications