ভুল তথ্যের মাস্টার নরেন্দ্র মোদী! বিজেপির নতুন নাম দিল কংগ্রেস
দলের সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। তাদের অভিযোগ মিথ্যা ছড়াচ্ছে বিজেপি। এদিন তারা বিজেপির নতুন নামও দিয়েছে।
দলের সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। তাঁদের অভিযোগ মিথ্যার বেসাতি করছে বিজেপি। এদিন তারা বিজেপির নতুন নামও দিয়েছে। বহুত ঝুট পার্টি হিসেবে কটাক্ষ করেছে তারা। ব্রিটিশ নাগরিক এই ইস্যুতে রাহুল গান্ধীর নির্বাচনী লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন সুপ্রিম কোর্ট এদিন খারিজ করে দিয়েছে।

'বহুত ঝুট পার্টি'
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, মনোহর লাল শর্মার মাধ্যমে এই ইস্যুটি এনেছিল তারা। যদিও তা আদালতে খারিজ হয়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বাধীন এথিক্স কমিটিতেও বিষয়টি তুলেছিল। এই ইস্যুর ছাই থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করবে মোদী এবং তার সরকার। বিজেপিকে এদিন বহুত ঝুট পার্টি হিসেবে কটাক্ষ করেছে কংগ্রেস।

'ভুল তথ্যের মাস্টার মোদী'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুল তথ্যের মাস্টার বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপত্র অভিষেক মনু সিংভি বলেছেন, ভুল তথ্যের মাস্টার মোদী এবং বহুত ঝুট পার্টি ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করবে। কংগ্রেস নেতা দাবি করেন বিজেপি মিথ্যা ছড়ানোর চেষ্টা করছে, কেননা তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে।

নির্বাচনী প্রচারে রাজীবকে টেনে আনার সমালোচনা
নির্বাচনী প্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে টেনে আনার ঘটনারও সমালোচনা করেন অভিষেক মনু সিংভি। তাঁর অভিযোগ, বোফর্সে রাজীব গান্ধীকে জড়িয়ে অভিযোগ করা হলেও, তারা ২০০৪-এর ৪ ফেব্রুয়ারি আদালতের রায়ের কথা উল্লেখ করেনি। বিজেপি আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদনও করেনি। কেননা সেখানে আবেদন করার মতো কিছু ছিল না।
৩০ বছর আগে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে, তাঁর নাম কীভাবে নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সঙ্গে জড়ানো যায়, তা তারা কল্পনাও করতে পারছেন না বলে জানিয়েছেন। ২০১৯-এ তার কী সম্পর্ক আছে প্রশ্ন করেছেন অভিষেক মনু সিংভি।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications