টিকিট পেলেন না সুরেশ কালমাদি, কেন্দ্র বদল আজহারুদ্দিনের

এখনও পর্যন্ত ঘোষিত সম্পূর্ণ তালিকা পড়তে এখানে ক্লিক করুন
এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ পুণে লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করতেন সুরেশ কালমাদি। সেই আসনটি দেওয়া হলবিশ্বজিৎ কদমকে। রাজনৈতিক মহলের অনুমান, কালমাদিকে টিকিট দিয়ে আর বিতর্কে জড়াতে চাইছে না কংগ্রেস। এদিকে দিল্লিতে ঘোষিত পাঁচটি কেন্দ্রের মধ্যে চাঁদনি চকে প্রার্থী হচ্ছেন কপিল সিব্বল। নয়াদিল্লি থেকে প্রার্থী হচ্ছেন অজয় মাকেন।
বাংলা নয়, রাজস্থান কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারুদ্দিন
চমক এসেছে আজহারুদ্দিনের কেন্দ্র নির্বাচনে। মোরাদাবাদ থেকে বেরিয়ে বাংলা থেকে লোকসভা নির্বাচন লড়তে চেয়েছিলেন তিনি। সে মর্মে অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে কথাও হয়ে গিয়েছিল। শুধু অপেক্ষা ছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতের। আর সেখানেই আটকে গেল আজহারের ইচ্ছাপূরণ।
এদিকে এখনও ঝুলে রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চবনের ভাগ্য। নন্দেদ কেন্দ্রে অশোক নাকি তাঁর স্ত্রী টিকিট পাবেন তা এখনও স্পষ্ট নয়। বারাণসীতে ইতিমধ্যেই বিজেপি নরেন্দ্র মোদী ও আপ কেজরিওয়ালের নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও ওই আসনে প্রার্থী দেয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা ওই আসনে কোনও চমক রেখেছে কংগ্রেস। শেষ মুহূর্তেই ঘোষণা করা হবে বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম।
এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সিপি যোশি লড়ছেন ছত্তিশগড়ের মহাসমুন্দ থেকে। আজমির থেকে লড়বেন সচিন পাইলট। অজয় মাকেন লড়বেন নতুন দিল্লি কেন্দ্র থেকে। দার্জিলিং কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন সুজয় ঘটক।












Click it and Unblock the Notifications