দলকে ধাক্কা দিয়ে হাইপ্রোফাইল মুখপাত্র বিজেপির পথে! সকালেই পদ থেকে সরাল কংগ্রেস
বড্ড খারাপ সময় যাচ্ছে কংগ্রেসের(congress)। মুখপত্রও চলে যাচ্ছে বিজেপিতে। ইস্তফা পত্র পাঠানোর পর রটে যায় অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া খুশবু সুন্দর (khusbu sundar) বিজেপিতে (bjp) যোগ দিচ্ছেন। সেই
বড্ড খারাপ সময় যাচ্ছে কংগ্রেসের(congress)। মুখপাত্রও চলে যাচ্ছে বিজেপিতে। ইস্তফা পত্র পাঠানোর পর রটে যায় অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া খুশবু সুন্দর (khusbu sundar) বিজেপিতে (bjp) যোগ দিচ্ছেন। সেই কারণে এদিন সকালেই তাঁকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস।

সোনিয়ার কাছে পদত্যাগপত্র
যদিও এর মধ্যে খুশবু সুন্দর সোনিয়া গান্ধীর কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দলের ওপরে এমন বেশ কয়েকজন রয়েছেন, তাঁরা কেবল আদেশ দেন। কিন্তু তৃণমূল স্তরে তাঁদের কোনও যোগাযোগ নেই। মানুষও তাদের স্বীকৃতি দেয় না বলে জানিয়েছেন তিনি। দলে এই ধরনের লোক থাকায়, যাঁরা সঠিকভাবে কাজ করতে চান, তাঁদেরকে চেপে রাখতে চাইছেন।

রাহুল গান্ধীকে ধন্যবাদ
একইসঙ্গে খুশবু দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং অন্য কংগ্রেস নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

শনিবারেই টুইটারে বলেছিল পরিবর্তন অবশ্যম্ভাবী
খুশবু শনিবার করা টুইটেই পরিবর্তনের ইঙ্গিত করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, অনেকেই তাঁর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন। তিনি বলেন, বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। শিখুন না শিখুন, অনেকেই পরিবর্তন পছন্দ করেন, অনেকে আবার অপছন্দও করেন। পরিবর্তনে তাতে ভাবনা নতুন আকার নেয়। নতুন স্বপ্ন তৈরি হয়। পছন্দ এবং ভালবাসার মধ্যে পার্থক্য বোঝা যায়। পরে তিনি জানান, পরিবর্তন অবশ্যম্ভাবী।

তামিলনাড়ুতে বিজেপি তাঁকে ব্যবহার করতে পারে
সামনের বছরে তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপি তাঁকে বড় কাজে লাগাতে পারে। জানা গিয়েছেন, সকালেই তিনি দিল্লির পথে রওনা হন। তবে চেন্নাই বিমানবন্দরে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ২০১৪ সাল থেকে
দক্ষিণের এই নায়িকা কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন ২০১৪ সাল থেকে। ২০১৮-য় তেলেঙ্গানায় নির্বাচনে কংগ্রেসের প্রচারে গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন তাঁর দল( কংগ্রেস) মহিলা সংরক্ষণ বিলকে সংসদে পেশ করেছে। কিন্তু এনডিএ সরকারের কোনও ইচ্ছা নেই, লোকসভায় বিলটিকে পাশ করানোর।












Click it and Unblock the Notifications