দলিতদের বিশ্বাস করে না কংগ্রেস, চরণজিৎ-র সিংহাসন প্রাপ্তিতেও তীব্র কটাক্ষ মায়াবতীর

দলিতদের বিশ্বাস করে না কংগ্রেস, চরণজিৎ-র সিংহাসন প্রাপ্তিতেও তীব্র কটাক্ষ মায়াবতীর

বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন পাঁচ রাজ্যে। এদিকে তার আগেই রাজ্যে রাজ্যে বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রীদের নাম। গুজরাতের পর গত কয়েকদিন ধরেই নাটকীয় পট পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে। গতকালই বদলে গিয়েছে মুখ্যমন্ত্রীর নাম। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বদলে নতুন দায়িত্বল দেওয়া হয়েছে সিধু ঘনিষ্ট চরণজিৎ সিং চান্নিকে। এবার এই নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বহুজন সমাজবাদী পার্টি বা বিএসপি-র প্রধান ময়াবতীকে।

শুভেচ্ছা বার্তা দিয়েও কটাক্ষ উত্তরপ্রদেশের বহেনজীর

শুভেচ্ছা বার্তা দিয়েও কটাক্ষ উত্তরপ্রদেশের বহেনজীর

যদিও নতুন দায়িত্ব প্রাপ্ত দলিত মুখ্যমন্ত্রীকে নিজের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন মায়াবতী। প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাবে মোট জনসংখ্যার ৩১ শতাংশ দলিত জনগোষ্ঠীর। আর এখানেই চরণজিৎকে তুরুপের তাস বানাতে চাইছে কংগ্রেস। তাকে মুখ্যমন্ত্রী করায় যে দলিত ভোট সহজেই কংগ্রেসের ভোটবাস্কে পড়বে তা বলাই বাহুল্য। আর একানেই কটাক্ষ শানাচ্ছে বিএসপি।

 তুলোধনা মায়াবতীর

তুলোধনা মায়াবতীর

এদিকে কিছুদিন আগেই বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসে পাঞ্জাবের অন্যতম রাজনৈতিক পার্টি অকালি দল। কৃষি আইনের প্রতিবাদেই ছিন্ন হয় জোট। যদিও ইতিহাস বলছে পাঞ্জাবের রাজ্য-রাজনীতিতে বরাবরই কংগ্রেসের বিরোধী দল হিসাবেই থেকে অকালি দল। এবার সেই অকালি দলের সঙ্গেই আগামী বিধানসভা ভোটে জোট করছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। দলিত ভোট টানতেই মায়াবতীর হাত ধরেছে অকালি শিবির। অন্যদিকে পাঞ্জাবের রাজনীতির ময়দানের নিজেরে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেই জোটের রাস্তায় হেঁটেছে উত্তরপ্রদেশের বহেনজী।

 দলিতদের বিশ্বাস করে না কংগ্রেস

দলিতদের বিশ্বাস করে না কংগ্রেস

এবার দলিত মুখ্যমন্ত্রী নিয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন মায়াবতী। তাঁর দাবি নোংরা খেলা খেলছে কংগ্রেস। আর সেই কারণেই একজন দলিতকে মুখ্যমন্ত্রী করে দলিত ভোটের সিংহভাগ নিজের ঘরে টানতে চাইছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, চরণজিৎ সিং আদপে তফসিলি জাতি গোষ্ঠীর। আর এখানেই কটাক্ষ করছেন বিএসপি সুপ্রিমো ময়াবতী। তাঁর দাবি কংগ্রেস আদপে তফসিলি জাতিতে বিশ্বাস করে না। এটি কংগ্রেসের নির্বাচনী চালাকি।

 সিধুর দায়িত্ব নিয়ে জল্পনা

সিধুর দায়িত্ব নিয়ে জল্পনা

এদিকে আসন্ন নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর নেতৃত্ব নিয়েও একাধিক জল্পনা শোনা যাচ্ছ। এমনকী আসন্ন বিধানসভা নির্বাচনে চরণজিতের বদলে সিঁধুর কাঁধেই মূল দায়িত্ব থাকতে পারে বলে জানিয়েছেন পাঞ্জাব কংগ্রেসের ইনচার্জ নভজ্যোত সিং সিধু। আর এই ইস্যুতেও তুলোধনা করেছেন বিএসপি সুপ্রিমো। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "আসন্ন পাঞ্জাব নির্বাচন চরণজিতের নেতৃত্বে নয়, অ-দলিতদের নেতৃত্বে লড়বে। এ থেকে এটা স্পষ্ট যে কংগ্রেস এখনও দলিতদের বিশ্বাস করেনি। এই কাজে কংগ্রেস আদপে দলিতদের ঘুরিয়ে অপমান করছে।"


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+