গণতন্ত্রের সমাধি হল লোকসভায়, রাহুলের বক্তব্য রেকর্ড থেকে বাদ প্রসঙ্গে কংগ্রেস
কংগ্রেস বলছে গণতন্ত্রের সমাধি ঘটল লোকসভায়। আর বিজেপির দাবি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ আনতে হব। সরগরম সংসদে রেকর্ড বাদ রাহুল।
রাহুল গান্ধীর বক্তব্যের একটা অংশ লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া প্রসঙ্গে গর্জে উঠল কংগ্রেস। রাহুলের মন্তব্যকে রেকর্ড থেকে অপসারণ প্রসঙ্গে কংগ্রেস বলল লোকসভায় গণতন্ত্রের সমাধি হল। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গৌতম আদানির ভাগ্য খুলে গিয়েছিলেন ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর।

রাহুল তাঁর ভাষণে জানতে চেয়েছিলেন ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর শিল্পপতি গৌতম আদানির উত্থানের কারণ কী? গৌতম আদানির সঙ্গে কী রসায়ন নরেন্দ্র মোদীর। রাহুল গান্ধী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে যে বক্তব্য পেশ করেছিলেন তা মুছে ফেলায় কঠোর সমালোচনা করে কংগ্রেস।
কংগ্রেস বলে সংসদে গণতন্ত্রের সমাধি হল। মঙ্গলবার লোকসভার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বিতর্কে অংশে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলার বিরোধিতায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত আদানি গোষ্ঠীর মহা কেলেঙ্কারির বিষয়ে রাহুল গান্ধীর মন্তব্যকে অপসারণ করার সাথে সাথে লোকসভায় গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছিল। ওম শান্তি।"
লোকসভায় রাহুল, গান্ধী অভিযোগ করেছিলেন, গৌতম আদানির ভাগ্য খুলে গিয়েছিলেন ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর। কা করে তা সম্ভব হল? কী করে তিনি বিশ্বব্যাপী ধনীদের তালিকায় ৬০৯ থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন? তা গভীর চিন্তার এবং উদ্বেগের। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কী সম্পর্কে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতায় শাসক গোষ্ঠীর তরফে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল আইনমন্ত্রী কিরেন রিজিজু তাঁর অভিযোগকে অ-রুচিশীল ও অবাস্তব বলে ব্যাখ্যা করেছিলেন। বলেছিলেন তা একেবারেই ভিত্তিহীন। এবং তাঁর দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করেছিলেন। দাবি তুলেছিলেন লোকসভার রেকর্ড থেকে তা বাদ দেওয়ার।
শুধু সংসদের ভিতরেই নয়, সংসদের বাইরেও রাহুলের মন্তব্যের সমালোচনা করা হয়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীর বক্তব্যকে ভিত্তিহীন, নির্লজ্জ এবং বেপরোয়া বলে অভিযোগ করেন। তাঁর পাল্টা অভিযোগ ছিল, কংগ্রেস এবং গান্ধী পরিবার বড় বড় কেলেঙ্কারিতে জড়িত ছিল, যা দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছিল। এখন তিনি সবাইকে তাঁদের মতো ভাবছেন।
বিজেপির তরফে সাংসদ নিশিকান্ত দুবে আবার রাহুল গান্ধীর এই বক্তব্যের বিরোধিতায় প্রিভিলেজ আনার দাবি জানান। রাহুল গান্ধীর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার আর্জি জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে। তারপর রাহুলের ভাষণের অংশটি বাদ দেওয়া হয় লোকসভার রেকর্ড থেকে।












Click it and Unblock the Notifications