অমিত শাহের ছেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, পাল্টা মানহানি মামলার হুমকি বিজেপির
এক বছরে ১৬ হাজার গুন ব্যবসা বেড়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার। রবিবার এমনই গুরুতর অভিযোগ করল কংগ্রেস, ১০০ কোটি টাকা মানহানির হুমকি বিজেপির
এক বছরে ১৬ হাজার গুন ব্যবসা বেড়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার। রবিবার এমনই গুরুতর অভিযোগ করল কংগ্রেস ও আম আদমি পার্টি। দ্য ওয়্যার-এ এই খবর প্রকাশিত হওয়ার পরই বিজেপি সভাপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনঠাসা করতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। বিজেপি অবশ্য প্রত্যাশিতভাবেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এমনকী ওই সংবাদসংস্থার বিরুদ্ধে মানহানির হুমকিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি মুখপাত্র পীযূষ গোয়েল।

দ্য ও্য়ায়ারের প্রতিবেদন অনুযায়ী, টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ২০১৫-১৬ সালে রেজিস্ট্রার অফ কোম্পানিজ-এ ৮০.৫ কোটি টাকা মুনাফা দেখিয়েছে। এই সংস্থাটির অন্যতম ডিরেক্টর অমিত শাহের ছেলে জয় শাহ। অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ঠিক পরপরই জয় শাহের সংস্থার মুনাফা চড়চড় করে বাড়তে থাকে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই কংগ্রেস মুখপাত্র কপিল সিবাল সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ২০১৪-১৫ সালে এই সংস্থার মুনাফা হয়েছিল ১৮,৭৭৮ টাকা। কিন্তু ২০১৫-১৬ সালে আসল পরিবর্তন ধরা পড়ে। সিবাল বলেন, ওই বছর সংস্থার মুনাফা হয় ৮০.৫ কোটি টাকা। রাজেশ খান্ডওয়ালা নামে কেআইএফএস ফিনান্সিয়াল সার্ভিসেস নামে এক সংস্থার কর্ণধার টেম্পল এন্টারপ্রাইজকে ১৫.৭৮ কোটি টাকা ঋণও দেয়। কিন্তু আবার ২০১৬ সালেই লোকসানের কারণ দেখিয়ে সংস্থার ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। এখানেই খটকা লাগছে বলে দাবি করেছেন কপিল সিবাল।
Revenue from company owned by @AmitShah's son jumped from just Rs 50,000 to over Rs 80,00,00,000 in a single year. https://t.co/EoFKbcmyw4
— The Wire (@thewire_in) October 8, 2017
এরপরই সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন কপিল সিবাল। তিনি বলেন, এবার কি তাহলে প্রধানমন্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ দেবেন। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, বিরোধীদের কেউ হলে তো সিবিআই বা ইডিকে পেছনে লাগাতে এক মুহূর্ত দেরি করতেন না প্রধানমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে যেহেতু অমিত শাহের নাম জড়িয়েছে, প্রধানমন্ত্রী নীরবই থাকবেন বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কোনও বন্ধক ছাড়াই জয় শাহের সংস্থাকে কীভাবে সমবায় ব্যাঙ্ক ঋণ দিল সেই প্রশ্নও তুলেছেন তিনি। অপরদিকে এই দুর্নীতির অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে কটক্ষ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীও ।
We finally found the only beneficiary of Demonetisation. It's not the RBI, the poor or the farmers. It's the Shah-in-Shah of Demo. Jai Amit https://t.co/2zHlojgR2c
— Office of RG (@OfficeOfRG) October 8, 2017
এদিকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। রবিবার বিজেপি মুখপাত্র ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিক বৈঠকে বলেন, ১৬ হাজার সংখ্যাটা জুড়ে দিয়ে সংবাদমাধ্যমটি বিষয়টিকে অতিরঞ্জিত করছে। এই ধরণের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে বিজেপি সভাপতি অমিত শাহের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এরজন্য জয় শাহ দ্য ও্যায়ারের সংশ্লিষ্ট সাংবাদিক ও কর্ণধারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন পীযূষ গোয়েল।
We reject any allegation sought to be made against Shri @AmitShah's son Jay Shah : Shri @PiyushGoyal https://t.co/wYVSj5y2wD pic.twitter.com/ZsxI6YH992
— BJP (@BJP4India) October 8, 2017
বিজেপির দাবি, জয় শাহ যে ঋণ নিয়েছিলেন, সময়ের মধ্যে সুদ সহ সেই টাকা ফেরত দিয়েছেন। কিন্তু প্রতিবেদনের শীর্ষেই জয় অমিত ভাই শাহ নামটা লিখে অমিত শাহকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন পীযূষ গোয়েল।












Click it and Unblock the Notifications