ভারতের নির্বাচনে ইজরায়েলি সংস্থা 'টিম জর্জ'-এর ব্যবহার! তদন্তের দাবিতে সরব কংগ্রেস
দেশের গণতন্ত্রে ও নির্বাচনে হস্তক্ষেপ করেছে বাইরের কোনও সংস্থা। সরকার যদি এ বিষয়ে মুখ না খোলে, তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়।
ইজরায়েলি সংস্থা 'টিম জর্জ' বিশ্বের অন্তত ৩০টি নির্বাচনে হ্স্তক্ষেপ করেছে। তার মধ্যে রয়েছে ভারতের সাধারণ নির্বাচনও। দেশের নির্বাচনে ইজরায়েলি সংস্থাকে ব্যবহার নিয়ে এবার তদন্তের দাবিতে সরব হল কংগ্রেস। সুপ্রিম কোর্টে তদন্তের দাবির পাশাপাশি সরকারকেও নীরবতা ভাঙতে আর্জি জানিয়েছে।

ভারত-সহ বিভিন্ন দেশে ইজরায়েলি সংস্থার সফ্টওয়্যাল ব্যবহার করে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস মুখপাত্র পবন খেরা ও সুপ্রিয়া শ্রীনাতে অভিযোগ করেছেন ইজারেয়িল সংস্থা 'টিম জর্জে'র ক্রিয়াকলাপ ও বিজেপির আইটি সেলের ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর মধ্যে মিল রয়েছে।
দেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে বাইরের দেশের সংস্থাকে কাজে লাগিয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস এবং এই অভিযোগের তদন্ত করার দাবি তুলেছে। সুপ্রিয়া শ্রীনাতে বলেন, আমরা ভারতে একটি প্যাটার্ন লক্ষ্য করেছি, যার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা প্রভাব ফলিয়েছে ভারতের নির্বাচনে।
কংগ্রেসের দাবি, অভিযোগ যখন উঠেছে তখন কেন্দ্রকে মুখ খুলতে হবে এবং তদন্তও হওয়া উচিত। সরকার যদি এ বিষয়ে মুখ না খোলে, তাহলে বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। দেশের গণতন্ত্রে ও নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছে বাইরের কোনও সংস্থা। ভারত সরকার ভিন দেশের সংস্থার সঙ্গে আপোশ করেছে নির্বাচনে জয় হাসিল করতে।
কংগ্রেসের অভিযোগ, এই মর্মে সরকার যে সমস্ত অভিযোগের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে একটি হল তথ্য চুরি এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে হেরফের করার জন্য ডেটা ম্যানিপুলেশন। কর্নাটকে কী হয়েছে, তা আপনারা দেখেছেন। এই সরকার তার সুবিধার জন্য বড় ডেটা নিয়ে খেলতে চাইছে। গণতন্ত্রকে হত্যা করতে চাইছে এই সরকার।
পবন খেলা অভিযোগ করেছেন, ভারতের গণতন্ত্রকে দেশের শাসক দল হাইজ্যাক করছে। দশের গণতন্ত্রকে প্রভাবিত করতে ইজরায়েলি সংস্থার সহায়তা নিতেও তারা পিছপা নয়। ভারতে বসে তারা ভারতের গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিদেশি হ্যাকারদের নেটওয়ার্ক ব্যবহার করে ভুল ও ভুয়ো তথ্য ও খবর প্রচার করছে।
ডিজিটাল মিডিয়াতে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দো তোলাই এই সরকারের কাজ। মোদী সরকার এর আগে কেমব্রিজ অ্যানালেটিকা এবং পেগাসাস ব্যবহার করেছিল বলে অভিযোগ। এবার ইজারায়েলি সংস্থা টিম জর্জকে ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। এই সংস্থাকে ব্যবহার করে বিজেপি ভুয়ো খবর পরিবেশন করেছে বলে অভিযোগ উঠেছে।
এখন প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি সাম্প্রতিক কেলেঙ্কারির তদন্ত করবে। এর আগে ভারতীয় রাজনীতিকে আঘাত করেছে স্পেকট্রাম কেলেঙ্কারি। তারপর পেগাসাস, কেমব্রিজ অ্যানালেটিকার পর সামনে এসে গেল টিম জর্জ নামক ইজরায়েলি সংস্থার ব্যবহার।












Click it and Unblock the Notifications