রাহুল গান্ধীর নামে বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের, দাবি কংগ্রেসের

রাহুল গান্ধীর বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের, দাবি কংগ্রেসের

বেসরকারি সংবাদমাধ্যমে রাহুল গান্ধীর মন্তব্যকে বিকৃত করার অভিযোগে বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। উদয়পুরের মর্মান্তিক হত্যাকাণ্ডে রাহুল গান্ধীর বিবৃতি বিকৃত করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলটিতে দেখানো হয়, রাহুল গান্ধী উদয়পুর হত্যাকাণ্ডে অভিযুক্তদের 'শিশু' বলে অবিহিত করেছে। কংগ্রেসের দাবি ওয়ানাডে রাহুল গান্ধীর পার্টি অফিস ভাঙার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনি এই মন্তব্য করেছিলেন।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লেখেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ। তিনি অভিযোগ করেন, উদয়পুরে কানহাইয়া লাল হত্যার বিবৃতিতে ওয়ানাডে অফিস ভাঙচুরে রাহুল গান্ধীর বিবৃতি যোগ করা হয়েছে। গত মাসে কেরলে ওয়ানাডে রাহুল গান্ধীর পার্টি অফিস ভাঙচুর করেন এসএফআইয়ের কর্মীরা। সেখানে তিনি অভিযুক্তদের 'শিশু' বলে উল্লেখ করেছিলেন। সেই বিবৃতিটিকে কানহাইয়া লালের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। জয়রাম রমেশ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই মিথ্যা ভিডিও কোনওরকম যাচাই ছাড়াই সাংসদ রাজ্যবর্ধন রাঠোর, সাংসদ সুব্রত পাঠক ও বিধায়ক কমলেশ সাইনি ছাড়াও বিজেপির একাধিক নেতা কর্মী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের

ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের

বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়রাম রমেশ লেখেন, এই মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। যার ফলে দলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে মিথ্যা বার্তা যাচ্ছে। এই ভুয়ো ভিডিও যে ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়া দেওয়া হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই ঘটনার মাধ্যমে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আশঙ্কা করেছেন, এই ভিডিও প্রচারের সঙ্গে সঙ্গে ভারতে ধর্মীয় মেরুকরণ আরও তীব্র হবে। ফের দেশে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে। পাশাপাশি জয়রাম রমেশ আশা প্রকাশ করেন, জেপি নাড্ডার নেতৃ্ত্বে বিজেপি এই ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকবে। অন্যদেরও মিথ্যাপ্রচার থেকে বিরত রাখবে। পাশাপাশি তিনি অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে এই মিথ্যা ভিডিও তুলে নেওয়ার দাবি জানান। মিথ্যা ভিডিওয়ের মাধ্যমে রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার যে চেষ্টা করা হয়েছে, তার জন্য বিজেপি নেতাদের ক্ষমা চাইতে হবে। জেপি নাড্ডাকে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

ক্ষমা চাইল বেসরকারি টেলিভিশন চ্যানেল

ক্ষমা চাইল বেসরকারি টেলিভিশন চ্যানেল

শনিবার ভুল খবর সম্প্রচারের জন্য ইতিমধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি ক্ষমা চেয়েছে। টেলিভিশন চ্যানেলটির তরফে জানানো হয়েছে, 'আমাদের শোতে বিভ্রান্তিকর একটি খবর প্রকাশ করা হয়েছে। যার জন্য আমরা দুঃখিত।' কেরলের ওয়ানাদে রাহুল গান্ধী তাঁর অফিসে হামলার প্রসঙ্গে বলেছিলেন, 'তারাও শিশু। তবে এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। কিছু মানুষ দায়িত্বজ্ঞানহীনতার কাজ করেছেন। তাঁদের প্রতি আমার কোনও রাগ নেই।'

সরব রাহুল গান্ধী

সরব রাহুল গান্ধী

বিজেপি নেতাদের মিথ্যা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রাহুল গান্ধী। তিনি শনিবার হিন্দিতে টুইট করে লেখেন, 'মিথ্যা প্রচারই হল বিজেপি ও আরএসএসের নীতি। এই মিথ্যার জন্যই দেশে বিদ্বেষের আগুন ছড়িয়ে পড়ছে। দেশদ্রোহীরা ভারতের ঐক্য নষ্ট করার জন্যই যাই করুক, কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+