পদত্যাগ করুন অমিত শাহ, আডবাণী, বঙ্গারু লক্ষ্মণদের উদাহরণ টেনে দাবি কংগ্রেসের
জয় শাহের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বাবা অমিত শাহকে বিজেপি সভাপতির পদ থেকে সরে যাওয়ার দাবি জানাল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা
জয় শাহের সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বাবা অমিত শাহকে বিজেপি সভাপতির পদ থেকে সরে যাওয়ার দাবি জানাল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। কংগ্রেসের দাবি, তদন্তের স্বার্থেই পদত্যাগ করা উচিত অমিত শাহের।

সোমবার কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা প্রশ্ন তোলেন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল কেন জয় শাহের হয়ে ওকালতি করছেন। এমনকী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব থাকা নিয়েও প্রশ্ন তোলেন আনন্দ শর্মা। বিজেপি সভাপতি থাকাকালীন দুর্নীতি অভিযোগ ওঠায় লালকৃষ্ণ আডবাণী ও বঙ্গারু লক্ষ্মণ পদত্যাগ করেছিলেন বলেও মনে করিয়ে দেন আনন্দ শর্মা।
অপরদিকে অমিত শাহের ছেলে জয় শাহকে নিয়ে নীরব থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের কটাক্ষ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। এই টাকায় প্রধানমন্ত্রীর ভাগ রয়েছে কিনা তাও জানতে চান রাহুল।
मोदीजी, जय शाह- 'जादा' खा गया|
— Office of RG (@OfficeOfRG) October 9, 2017
आप चौकीदार थे या भागीदार? कुछ तो बोलिए
সোমবারই ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগে একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন অমিত শাহের ছেলে জয় শাহ।












Click it and Unblock the Notifications