ফাঁস হয়ে গেল অপারেশন কমল, কর্নাটকের বিজেপির সরকারকে 'ডিসমিস' করার আর্জি জানাল কংগ্রেস

কর্নাটকে সরকার ফেলার জন্য বিজেপি যে অপারেশন লোটাস চালিয়েছিল সুপ্রিম কোর্টের এই রায়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

কর্নাটকের ১৭ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের উপনির্বাচনে দাঁড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট। তার পরেই কর্নাটকের বিজেপি সরকার ডিসমিস করার দাবিতে সরব হয়েছে জাতীয় কংগ্রেস। ১৭ জন বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি

কর্নাটকের বিদ্রোহী ১৭ জন কংগ্রেস বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কার করেছিলেব স্পিকার। যার জেরে তাঁদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অনিশ্চিত হয়ে পড়েছিল। এই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ১৭ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। বুধবার সুপ্রিম কোর্ট জানায় আগামী ৫ ডিসেম্বর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তাঁরা।

ফাঁস বিজেপির অপারেশ লোটাস

ফাঁস বিজেপির অপারেশ লোটাস

কর্নাটকে সরকার ফেলার জন্য বিজেপি যে অপারেশন লোটাস চালিয়েছিল সুপ্রিম কোর্টের এই রায়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। সুপ্রিম কোর্টের রায় বেরনোর পরেই টুইটে সুরজেওয়ালা লেখেন, এতেই বোঝা যাচ্ছে ইয়েদুরাপ্পা সরকার বেআইনিভাবে তৈরি করা হয়েছে। অবিলম্বে কর্নাটকের বিজেপি সরকার ডিসমিস করার দাবি জানিয়েছেন সুরজেওয়ালা।

প্রতিবাদে সরব কংগ্রেস

প্রতিবাদে সরব কংগ্রেস

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরেই কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অবিলম্বে ইয়েদুরাপ্পা সরকার ডিসমিস করার দাবি জানিয়েছেন তাঁরা। কংগ্রেস নেতা অভিযেক মনু সিংভি অভিযোগ করেছেন কর্নাটকে সরকার চালানোর কোনও মৌলিক অধিকার ইয়েদুরাপ্পার নেই। সুপ্রিম কোর্টের এই রায়েই স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি কালো টাকা ব্যবহার করে নোংরা রাজনীতি করছে। এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে দেশের সর্বত্রই অপারেশন কমল চালাচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+