Parliament: তাওয়াং নিয়ে সংসদে আলোচনার দাবি, কংগ্রেসের বিক্ষোভ সামিল হল না তৃণমূল কংগ্রেস
Parliament: তাওয়াং নিয়ে সংসদে আলোচনার দাবি, কংগ্রেসের বিক্ষোভ সামিল হল না তৃণমূল কংগ্রেস
তাওয়াং সীমান্তে চোখ রাঙাচ্ছে চিনা ফৌজ। সেখানকার অবস্থা কী? সেনা বাহিনী কী করছে? তাওয়াং সীমান্ত কতটা নিরাপদে রয়েছে? এরকম একাধিক প্রশ্ন সরকারের কাছে জানতে চায় বিরোধীরা। কিন্তু সরকার সেই সব প্রশ্ন থেকে এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। বুধবার সীমান্ত ইস্যুতে সংসদে আলোচনা দাবি করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এদিন সংসদ চত্ত্বরে সীমান্ত ইস্যুতে বিক্ষোভ দেখান কংগ্রে সহ বিরোধী দলগুলি। কিন্তু সেই বিক্ষোভে সামিল ছিল না তৃণমূল কংগ্রেস।

তাওয়াং সীমান্তে উত্তেজনা
হঠাৎ করে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। চিনা ফৌজ তাওয়াং সীমান্তে আস্ফালন শুরু করেছে। এই নিয়ে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা। যদিও সেই সংঘর্ষে বড় কিছু ঘটেনি। চার ভারতীয় জওয়ান আহত হয়েছেন। ডোকালা-লাদাখের পর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা ফৌজের আস্ফালন। মোটেই ভাল চোখে নিচ্ছে না ভারত। ইতিমধ্যেই সেখানে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বায়ুসেনার বিমান আকাশে টহল দিচ্ছে।

সংসদে বিক্ষোভ
বুধবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সংসদ ভবনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। সীমান্ত সংকট নিয়ে মোদী সরকার স্পষ্ট ধারনা দিচ্ছে না অভিযোগ করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সাংসদরা। সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী একাধিক দলের সাংসদরা। তাঁদের অভিযোগ তাওয়াং সীমান্তের সংকট নিয়ে সকলকে অন্ধকারে রেখেছেন মোদী সরকার। কিন্তু এই বিক্ষোভে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস।

সংসদে আলোচনার দাবি
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তাওয়াং ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন। এই নিয়ে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক ডেকেছিলেন তিনি। সেই বৈঠকেই ঠিক হয়েছে কংগ্রেস সংসদে তাওয়াং ইস্যুতে আলোচনা দাবি করবে। কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, তাওয়াংয়ে চিনের অবস্থান কি সেটা জানতে চাইছি আমরা। সেনাবাহিনীর গোপন তথ্য জানতে চাইছি না। তিনি অভিযোগ করেছেন বারবার কোথা থেকে চিন এত সাহস পাচ্ছে যে ভারতের সীমান্তকে বারবার তারা টার্গেট করছে।

তাওয়াং নিয়ে জয়শঙ্করকে নিশানা কংগ্রেসের
তাওয়াং সংকট নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা করেছে কংগ্রেস। রাজস্থানের কংগ্রেস নেতা অভিযোগ করেছেন ভারত চিনের বিরুদ্ধে তেমন করে প্রতিরোধ গড়ে তুলছে না তার কারণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ছেলের সংস্থা চিনের কাছ থেকে অনুদান পায়। চিনের দূতাবাসে আসে সেই অনুদান। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও চিনের সঙ্গে ভারতের এই সীমান্ত সংঘাতকে মোদী সরকারের বিদেশনীতির কারণেই তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications