রাহুল গান্ধীর মাথায় এখুনি উঠছে না সভাপতির মুকুট, নীরবে সিদ্ধান্ত কংগ্রেসের

গুজরাট ও হিমাচলে নির্বাচনের জেরে পিছিয়ে গেল রাহুল গান্ধীর মাথায় সভাপতির মুকুট ওঠা। আপাতত ভাবে তাঁকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদে বসানোর দিনক্ষণ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে

গুজরাট ও হিমাচলে নির্বাচনের জেরে পিছিয়ে গেল রাহুল গান্ধীর মাথায় সভাপতির মুকুট ওঠা। আপাতত ভাবে তাঁকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে উন্নীত করার দিনক্ষণ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি এবিষয়ে।

রাহুল গান্ধীর মাথায় এখুনি উঠছে না সভাপতির মুকুট, নীরবে সিদ্ধান্ত কংগ্রেসের

২৮শে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই রাহুল গান্ধীর মাথায় সভাপতির মুকুকট পরানো হবে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। ততদিনে গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচন প্রক্রিয়াও মিটে যাবে। এদিকে সোমবারই দলীয় বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী. নির্বাচনের প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে রাহুল গান্ধীকে দলীয় সভাপতি করা নিয়ে দলের মধ্যেই যে দ্বিমত রয়েছে, তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

রাহুল গান্ধীর মাথায় এখুনি উঠছে না সভাপতির মুকুট, নীরবে সিদ্ধান্ত কংগ্রেসের

রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করা নিয়ে দলের একটা অংশের মত, রাহুলকে অবিলম্বে সভাপতি করা উচিত, তাতে নির্বাচনী প্রচার জোর পাবে। আবার কংগ্রেসের অপর একটি অংশের মতে, এই মুহূর্তে রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে উন্নীত করা হলে কংগ্রেস কর্মীদের ফোকাস অন্যদিকে ঘুরে যাবে। তখন আর তাঁরা নির্বাচনী প্রচারের কাজে মনোযোগ দিতে পারবেন না।

রাহুল গান্ধীর মাথায় এখুনি উঠছে না সভাপতির মুকুট, নীরবে সিদ্ধান্ত কংগ্রেসের

সেইসঙ্গে কংগ্রেসের একাংশের মতে, যদি নির্বাচনে কংগ্রেস হেরে যায়, সেক্ষেত্রে নয়া সভাপতির ক্ষেত্রে তা খুব একটা সুখকর নাও হতে পারে। পাল্টা যুক্তি দিয়ে অপর গোষ্ঠীর দাবি, সম্ভাব্য হারের দায় মাথায় নিয়ে রাহুল গান্ধীর নয়া ইনিংস শুরু করা উচিত হবে না। যদিও গুজরাটে এবার হাওয়া ঘুরিয়ে দিতে পারবে বলেই দাবি কংগ্রেসের। এই দুই গোষ্ঠীর নানা তর্ক, আলোচনার মধ্যেই নীরবে রাহুল গান্ধীর পদোন্নতি পিছিয়ে দিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+