২০১৯ লোকসভার আগে ফের সবুজ-ঝড়, বিরোধীদের ধুয়ে-মুছে সাফ করে দিল কংগ্রেস
লোকসভার আগে ফের বড় জয় পেল কংগ্রেস। পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ধুয়ে-মুছে সাফ করে দিল বিজেপি-সহ বিরোধীদের। কংগ্রেসের তরফে দাবি, ৯০ শতাংশ আসনে তারা জয় পেয়েছে।
লোকসভার আগে ফের বড় জয় পেল কংগ্রেস। পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ধুয়ে-মুছে সাফ করে দিল বিজেপি-সহ বিরোধীদের। কংগ্রেসের তরফে দাবি, ৯০ শতাংশ আসনে তারা জয় পেয়েছে। হয় কংগ্রেস, না হয় কংগ্রেস সমর্থতি প্রার্থীদের জয়জয়কার হয়েছে বলে পঞ্জাব কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে। ভোটে হেরে বিরোধীরা হিংসার অভিযোগ করেছে।

কংগ্রেস-ঝড়ে ধূলিসাৎ বিরোধীরা
সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তারপর পঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনের দিকে চোখ ছিল রাজনৈতিক মহলের। এই ভোটে বিরোধী বিজেপি, শিরোমণি আকালি দল ও আম আদমি পার্টিকে ধূলিসাৎ করে বিজয় কেতন উড়িয়েছে কংগ্রেস।
|
এক নজরে নির্বাচনী ফল
রবিবার পঞ্জাবের প্রায় ১৩ হাজার ২৭৬টি পঞ্চায়েতের প্রধান ও ৮৩ হাজার ৮৩১ পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। এই আসনে গড় ভোট পড়ে ৮০ শতাংশ। রবিবার রাত থেকেই ভোটগণনা শুরু হয়ে যায়। তারপরই একে একে কংগ্রেসের জয়ের খবর আসতে শুরু করে। কংগ্রেস একাই জয়ী হয় ৮০ শতাংশ আসনে, সঙ্গীরা জয়ী হয়েছে ১০ শতাংশ। আর বিরোধীরা সম্মিলিতভাবে ১০ শতাংশ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল জয়
কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগেই ৪ হাজার ৩৬৩ পঞ্চায়েত প্রধান আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৪৬ হাজার ৭৫৪ আসনে। ভোটের ফলেও কংগ্রেসের দিকেই যায়। সিংহভাগ আসনেই জয়ী হল কংগ্রেস। আপ, আকালি দল ও বিজেপি কার্যত ধরাশায়ী।

জয়ের পর কংগ্রেসের দাবি
কংগ্রেস নেতৃত্বের দাবি, লোকসভার আগে এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছেন, এই জয়ে লোকসভার আগে বাড়তি মোটিভেশন পাবে কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস নেতৃত্বের দাবি, লোকসভার ১৩টি আসনেই কংগ্রেস জিতবে। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরারা সেই আভাস পেয়ে গেল।

ভোটে হেরে তোপ বিরোধীদের
যদিও বিরোধীরা এই জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। ভোটের নামে প্রহসন হয়েছে বলে বিরোধী দলগুলির দাবি। রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে সন্ত্রাস করে ভোটে জিতেছে কংগ্রেস। বুথ দখল করেছে, ভোটারদের ভয় দেখনো হয়েছে। লোকসভা নির্বাচনেই এর জবাব পেয়ে যাবে কংগ্রেস।












Click it and Unblock the Notifications