মোদী-রাজ্যে ধাক্কা খেলেও ধোনি-রাজ্যে বিজেপিকে টেক্কা, ২০১৯-এর আগে জয়ী কংগ্রেস
মোদী-রাজ্যে হারতে হলেও ঝাড়খণ্ডের উপনির্বাচনে বিজেপিকে মাত দিল কংগ্রেস। বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ড উপনির্বাচনে কংগ্রেসের কোলাবিরা কেন্দ্রটি দখল করল।
মোদী-রাজ্যে হারতে হলেও ঝাড়খণ্ডের উপনির্বাচনে বিজেপিকে মাত দিল কংগ্রেস। বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ড উপনির্বাচনে কংগ্রেসের কোলাবিরা কেন্দ্রটি দখল করল। এই হারে ঝাড়খণ্ড হারের হ্যাটট্রিক করল বিজেপি। এই নিয়ে পর পর তিনটি উপনির্বাচনে বিজেপির প্রার্থীদের হারতে হল কংগ্রেস বা কংগ্রেস-জোটের প্রার্থীর কাছে।

কংগ্রেস প্রার্থীর জয়
ঝাড়খণ্ডের সিমদেগা জেলার কোলাবিরা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয় এদিন। এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী নমন বিক্সাল কোঙ্গারি ৯৬৫৮ ভোটে হারিয়ে দিল বিজেপি প্রার্থী বসন্ত সোরেঙ্গকে। নমনের প্রাপ্ত ভোট ৪০ হাজার ৩৪৩। আর বসন্তের প্রাপ্ত ভোট ৩০, ৬৮৫।

একে কংগ্রেস, দুইয়ে বিজেপি
এই কেন্দ্রটির দখলে ছিল ঝাড়খণ্ড পার্টির। ঝাড়খণ্ড পার্টি বাইরে থেকে রাজ্যের বিজেপি সরকারকে সমর্থন দিয়েছিল। এবার নির্বাচনে ঝাড়খণ্ড পার্টির প্রার্থী হয়েছিলেন মেনন এক্কা। এনস এক্কার স্ত্রী এই কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি। এদিন ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই কংগ্রেস প্রার্থী এগিয়ে যেতে থাকে। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে।

একা কংগ্রেসের জয় তাৎপর্যপূর্ণ
ঝাড়খণ্ড পার্টি এবার মাত্র ১৬ হাজার ৪৪৫টি ভোট পায়। এই কেন্দ্রের ইউপিএ-র সহযোগী একটি দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম এবার সমর্থন দিয়েছিল ঝাড়খণ্ড পার্টিকে। তারপরও তারা মুখ থুবড়ে পড়ল। এই কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জেএমএমের জোট হয়নি। তারপরও কংগ্রেসের এই জয় তাৎপর্যপূর্ণ। নোটা ভোট পায় ৩ হাজার ৬৯৪টি।

লড়াই কংগ্রেস বনাম বিজেপির
এই কেন্দ্রে একা লড়ে কংগ্রেসের জয় যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসাও তাৎপর্যপূর্ণ। ২০১৯-এর আগে কংগ্রেস ও বিজেপির লড়াইয়ের যে বাতাবরণ তৈরি হচ্ছে, সেই আঙ্গিকে যে এবার এই কেন্দ্রে ভোট হয়েছে, তা ভোটের ফলেই স্পষ্ট।












Click it and Unblock the Notifications