দিল্লি বিধানসভা নির্বাচন : প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

দিল্লি বিধানসভা নির্বাচন : প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
নয়া দিল্লি,১২ নভেম্বর : দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার ৫৬ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এই তালিকায় যেমন রয়েছেন ৪২ জন বিধায়ক, তেমনই রয়েছেম মন্ত্রীরাও। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও নয়া দিল্লির আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কংগ্রেসের ৩ মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন দিল্লি বিধানসভা নির্বাচনে

তবে, তালিকা প্রকাশ নিয়ে কংগ্রেসের অভ্যন্তরেই মতবিরোধ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত যেখানে বিধায়কদের নির্বাচনে লড়ার টিকিট দেওয়ার পক্ষে রয়েছেন সেখানে দিল্লি কংগ্রেসের প্রধান জে পি আগরওয়াল কয়েকজন বিধানসভা সদস্যকে পুনরায় মনোনীত করার বিরোধী। এদিকে ফৌজদারি মামলা চলার কারণে বিধায়কদের মধ্যে একমাত্র রাজৌড়ি গার্ডেনের দয়ানন্দ চান্ডেলাকে টিকিট দেওয়া হয়নি। যদিও প্রাক্তন রাষ্ট্রীয় জনতা দলের বিধানসভার সদস্য আসিফ মহম্মদ খানের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও ওখলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। একইসঙ্গে প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিনোধ কুমার মঙ্গাকে কৃষান নগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে। এই আসনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে।

এআইসিসি-র সাধারণ সম্পাদক মধুসূদন মিস্ত্রি তালিকা প্রকাশ করেন। তালিকায় ৩ মহিলা প্রার্থীর নাম রয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সভাপতি সোনিয়া গান্ধীর সম্মতি পাওয়ার পরই এই তালিকা প্রকাশ করা হয়। রাজস্ব মন্ত্রী অরবিন্দর সিং গান্ধী নগর,স্বাস্থ্যমন্ত্রী এ কে ওয়ালিয়া লক্ষ্মীনগর এবং খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী হারুণ ইউসুফ বাল্লিমারন বিধানসভা কেন্দ্রের আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তালিক অনুযায়ী, পূর্তমন্ত্রী রাজকুমার চৌহান মাঙ্গলপুরী, পরিবহনমন্ত্রী রমাকান্ত গোস্বামী রাজিন্দরনগর এবং শিক্ষামন্ত্রী কিরম ওয়ালিয়া মালভিয়া নগর আসনে দাঁড়াবেন। তবে এই দুই মন্ত্রীর টিকিট পাওয়া নিয়ে স্থানীয় কংগ্রেস বিরোধীতা জানিয়েছে বলেও দলীয় সূত্রের খবর। বিধানসভার স্পিকার যোগানন্দ শাস্ত্রী মেহরোলি এবং ডেপুটি স্পিকার অমরিশ সিং গৌতম কোন্দলি আসনের জন্য লড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+