মোদীর বিশ্ব-ভ্রমণের ছবি-‘কোলাজ’ পোস্ট কংগ্রেসের, বিশ্বভ্রমণ দিবসে টুইট-কটাক্ষ
বিশ্বভ্রমণ দিবস সকল ভ্রমণপিপাসুদের নতুন পথের সন্ধান দেয়। ভ্রমণপিপাসুদের ভ্রম আকাঙ্খা আরও বাড়িয়ে তোলে। নতুন নতুন অফারে ভ্রমণের নয়া ঠিকানা খুঁজে পায় উৎসুকরা।
বিশ্বভ্রমণ দিবস সকল ভ্রমণপিপাসুদের নতুন পথের সন্ধান দেয়। ভ্রমণপিপাসুদের ভ্রম আকাঙ্খা আরও বাড়িয়ে তোলে। নতুন নতুন অফারে ভ্রমণের নয়া ঠিকানা খুঁজে পায় উৎসুকরা। এরই মধ্যে কংগ্রেস বিশ্বভ্রমণ দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বভ্রমণের ছবির একটি 'কোলাজ' তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

মোদী দেশ ভ্রমণেও বেশি মনোযোগী
মোদী জমানায় এই সাড়ে পাঁচ বছরে মোদী গোটা বিশ্ব চষে ফেলেছেন। বহু দেশে তিনি একাধিকবার গিয়েছেন। বিরোধীরা এই অভিযোগ বারবার করে এসেছে যে, মোদী দেশের উন্নয়নের থেকে দেশ ভ্রমণেও বেশি মনোযোগী। যার জেরে দেশের অর্থ ধ্বংস হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না।

বিশ্ব ভ্রমণের ছবি দিয়ে কটাক্ষ কংগ্রেসের
তারই প্রতিবাদে বিশ্ব ভ্রমণ দিবসে মোদীর বিশ্ব ভ্রমণের ছবি দিয়ে কটাক্ষ করল কংগ্রেস। এর আগেও কংগ্রেসের তরফে মোদীকে উদ্দেশ্যে করে টুইটে কটাক্ষ করা হয়েছিল। ‘হাউডি মোদী' ইভেন্টের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন। দেশে অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেএ এভাবে বিদেশে নিজেকে প্রমোট করার চেষ্টাকে তিনি সমালোচনাবিদ্ধ করেছিলেন।

‘হাউডি’ ইকোনমি ডোইন’, মিঃ মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যুক্তরাষ্ট্র সফরের আগে তিনি টুইটারে লেখেন, ‘হাউডি' ইকোনমি ডোইন', মিঃ মোদী? টুইটারে ‘হাওডি ইকোনমি' হ্যাশট্যাগটি ব্যবহার করে তিনি বলেছিলেন, এই সময়ে এই সফর খুব ভাল লাগছে না।
|
অর্থনৈতিক নীতির এটি সমালোচনা
কংগ্রেস অর্থনীতির মন্দা নিয়ে বরাবরই মোদী সরকারকে আক্রমণ করে আসছে এবং কেন্দ্রের অর্থনৈতিক নীতির জন্য এটি সমালোচনা করছে। এই পরিস্থিতিতে মোদীর দেশ-ভ্রমণের ছবি দিয়ে কটাক্ষ নতুন মাত্রা পেল। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এটি পোস্ট করা হয়।












Click it and Unblock the Notifications