Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে মডেল দুর্নীতির সরকার কংগ্রেস আর কমিউনিস্টদের! কড়া আক্রমণ নরেন্দ্র মোদীর

কংগ্রেস ও কমিউনিস্ট পার্টিকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেরলে বুথ কর্মীদের সম্মেলনে প্রধানমন্ত্রী এই আক্রমণ করেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, দুই দল মিলে কেরলে মডেল দুর্নীতির সরকার চালিয়েছে। যেই সরকার হচ্ছে অদক্ষ।

রাজ্যে মডেল দুর্নীতির সরকার কংগ্রেস আর কমিউনিস্টদের! কড়া আক্রমণ নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী বলেছেন, কেরলে দুই ধরনের মডেল সরকার চলছে। কংগ্রেস মডেল এবং কমিউনিস্ট মডেল। দুই মডেলই দুর্নীতি যুক্ত। আর সরকার হচ্ছে অদক্ষ।

তিরুবন্তপুরমে দলীয় কর্মী ভেনুগোপালন নায়ারের গায়ে আগুন লাগিয়ে মৃত্যুর ঘটনায় তুলেছেন প্রধানমন্ত্রী। দলের তরফে যে বনধ ডাকা হয়েছে তাতে নিজের সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও দলীয় কর্মীদের কাছে প্রয়োজনীয় আত্মসংযম বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। বিজেপির দাবি অনুযায়ী ওই কর্মী ছিলেন আয়াপ্পা পূণ্যার্থী।

একের পর এক বিজেপি কর্মীর নৃশংস হত্যার পরেও অভিযুক্তদের গ্রেফতারে কিংবা শাস্তি দিতে কেরল সরকার তাদের কর্তব্য পালন করছে না বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

বছরের পর বছর ধরে যাঁরা কেরলে শাসন করছে, গণতন্ত্রের প্রতি তাদের একটুও সম্মান নেই বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে বিজেপির মুখ তথা রাজ্যের মানুষের মুখ বন্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

কেরলের কোল্লাম, মাভেলিক্কারা, অ্যাটিঙ্গাল, পাথানামথিত্তা এবং আলাপুজ্জার বুথকর্মীদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+