উপ-নির্বাচন 'সংকট'! আসন খুইয়ে লোকসভায় গরিষ্ঠতা হারানোর পথে মোদীর দল
যোগীর রাজ্যে লোকসভা উপনির্বাচনে হারের পর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। এমনটাই দাবি করল কংগ্রেস। ২০১৪-র নির্বাচনের ২৮২ টি আসনে জিতেছিল বিজেপি।
যোগীর রাজ্যে লোকসভা উপনির্বাচনে হারের পর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। এমনটাই দাবি করল কংগ্রেস। ২০১৪-র নির্বাচনের ২৮২ টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু গোরক্ষপুর এবং ফুলপুরে হারের পর লোকসভায় বিজেপির আসন এই মুহূর্তে ২৭২।

যদিও কংগ্রেসর দাবি, লোকসভায় বিজেপির আসন সংখ্যা ২৭১। এই সংখ্যার মধ্যেই অন্তর্ভুক্ত দুই বিক্ষুব্ধ সাংসদ কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা।
যদিও লোকসভা সেক্রেটারিয়েটের দেওয়া তথ্য অনুযায়ী লোকসভায় বিজেপির সদস্য সংখ্যা ২৭৪। সেখানে গরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ টি আসনের।
বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৫। এর মধ্যে ৫৪৩ টি আসনে সদস্য নির্বাচন করা হয়। দুটি আসনে প্রার্থী নির্বাচন করেন রাষ্ট্রপতি। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুই প্রার্থীকে বেছে নেওয়া হয়। তবে এই মুহূর্তে লোকসভায় সদস্য রয়েছেন ৫৩৬ জন। ৭ টি আসন ফাঁকা রয়েছে। এখনও আসনগুলিতে নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
উত্তর প্রদেশে লোকসভা উপনির্বাচনে বিরোধীদের দুই আসন জয়ে খুশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এসপির দুই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, কংগ্রেসের ফল রাতারাতি ভাল হওয়া সম্ভব নয়।
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালার দেওয়া তথ্য অনুযায়ী ২০১৭-১৮ সালে সব মিলিয়ে লোকসভার ১০ টি আসনের উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। দশটি আসনের মধ্যে রয়েছে অমৃতসর, শ্রীনগর, মালাপ্পুরম, গুরদাসপুর, আজমেড়, আলওয়াড়, উলুবেড়িয়া, গোরক্ষপুর, ফুলপুর এবং আরারিয়া। কংগ্রেসের দাবি, উপনির্বাচনের প্রমাণিত বিজেপির প্রতি মানুষ আর সন্তুষ্ট নয়।

শুধু গোরক্ষপুর কিংবা ফুলপুর নয়, এবছরের জানুয়ারিতে রাজস্থানের আজমেড় এবং আলোয়ার আসনদুটি বিজেপি হারিয়েছিল কংগ্রেসের কাছে। এর আগে ২০১৭-তে গুরদাসপুর আসনটি কংগ্রেসের কাছে হারায় বিজেপি। ২০১৭-র ডিসেম্বরে মহারাষ্ট্রের এক বিজেপি সাংসদ দলত্যাগ করেন। তিনি আসনটিতে ইস্তফা দিয়েছিলেন। ২০১৪-র নির্বাচনে আসনগুলিতে জয়ী হয়েছিল বিজেপি।
২০১৪-র পর থেকে উপনির্বাচন হওয়া ২০ টি লোকসভার আসনের মধ্যে বিজেপি জিততে পেরেছে মাত্রা ৩ টি আসনে।
কংগ্রেসের দাবি, দেশ ব্যাপী উপনির্বাচনের ফলই দেখা যাবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। অপশাসনের জন্য দেশের মানুষ বিজেপিকে শিক্ষা দেবেন।












Click it and Unblock the Notifications