লোকসভা ভোটের আগে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের
লোকসভা ভোেটর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এমনই গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন। তিনি অভিযোগ করেছেন ব্যাঙ্কে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে দলের পক্ষ খথেকে তারপরেও তা শুনতে চায়নি ব্যঙ্কগুলি।
যুব কংগ্রেস এবং কংগ্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাোউন্টগুলি সচল করতে আয়কর দফতর নাকি ২১০ কোটি টাকা দাবি করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অ্যাকাউন্টে চাঁদা সংগ্রহ করা হতো সেই অল। কাউন্চটই উচ্ছে করে ফ্রিজ জরে রাখা হয়েছিল।

কংগ্রেসের পার্টি অ্যাকােউন্টের ট্রেজারার অজয় মাকেন সাংবাদিক বৈঠক করে এমনই গুরুতর অভিযোগ করেছেন। অকারণে তাঁদের উপরে চাপ তৈরি করতেই এটা করা হয়েছে। যদিও পরে জানানো হয়েছে সেই অ্যাকাউন্টগুলি সচল করা হয়েছে তবে পুরোপুরি সমস্যা মেটেনি। আবার ২১ ফেব্রুয়ারি এই নিয়ে আলোচনায় বসা হবে ব্যাঙক্গুলির সঙ্গে।
অজয় মাকেন আরও অভিযোগ করেছেন এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটনে দেশের রাজনৈতিক ইতিহাসে। এইভাবে ভোটের ঠিক আগে পার্টির অ্যাকাউন্ট ফ্রিজ করার নেপথ্যে কোন পরিকল্পনা কাজ করছে বিজেপির তা িনয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কারণ এই মূহুর্তে বড় কর্মসূচিতে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। সেই যাত্রা সবে উত্তর প্রদেশে পৌঁছেছে। এই যাত্রায় দিনে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। সেই টাকা জোগার করতে দেশগুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুগান সংগ্রহ করছে কংগ্রেস। আর সেই ফান্ডের টাকা জমা হচ্ছে পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হঠাৎ করে সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ায় তার থেকে কাজ করা যাচ্ছিল না। টাকা না থাকলে থমকে যাবে সব রাজনৈতিক কর্মসূচি। কারণ সব রাজনৈতিক কর্মসূচিতেই বিপুল অর্থের প্রয়োজন হয়।












Click it and Unblock the Notifications