Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিডিও : মোদীর বিরুদ্ধে ঘৃণ্য মন্তব্য করে গ্রেফতার ইমরান মাসুদ, সভা বাতিল রাহুলের

মোদীর বিরুদ্ধ ঘৃণ্য মন্তব্য গ্রেফতার ইমরান মাসুদ, সভা বাতিল রাহুলের
সাহারানপুর, ২৯ মার্চ : নরেন্দ্র মোদী কেটে টুকরো টুকরো করে দেবেন বলেছিলেন। আর তারই জেরে শনিবার ভোররাতে গ্রেফতার করা হল কংগ্রেসের লোকসভা প্রার্থা ইমরান মাসুদকে। শুক্রবার মাসুদের এমন মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওঠে সমালোচনার ঝড়। লোকসভা প্রার্থীর এই ঘৃণ্য মন্তব্যের জন্যই পুলিশ তাঁর বিরুদ্ধে আপআইআর দায়ের করে।

যদিও কংগ্রেস এনিয়ে বিশেষ মুখ খুলছে না। বরং ইমরান মাসুদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছে। উত্তরপ্রদেশের সাহারনপুরে মাসুদের হয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর প্রচারে যাওয়ার কথা ছিল। আপাতত সে সমাবেশ স্থগিত করে দেওয়া হয়েছে।

মাসুদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, ভোর চারটেয় তাঁকে গ্রেফতার করে পুলিশ

একটি ভিডিও ফুটেজে মাসুদের মুখে মোদীর বিরোধিতা করতে শোনা যায়। শুধু তাই নয়, সেই ভিডিও দেখা যায় তিনি বলছেন, মোদীকে তাঁর হুমকি যদি মোদী উত্তরপ্রদেশকে গুজরাতে পরিণত করতে চায় তবে ওকে কেটে টুকরো টুকরো করে দেব। আমি মৃত্যু বা কোনও রকমের আক্রমণকে ভয় পাই না। আমি মোদীর বিরুদ্ধে লড়ব। উনি কী ভাবছেন উত্তরপ্রদেশ গুজরাট নাকি। গুজরাতে যেখানে ৪ শতাংশ মুসলমান রয়েছে, উত্তরপ্রদেশে সেখান ৪২ শতাংশ মুসলিম রয়েছে। আর এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

যদিও মাসুদের বক্তব্য মোদীকে উচিত শিক্ষা দেব বোঝাতেই তিনি একথা ব্য়বহার করেছেন। এবং তার জন্যও ক্ষমাও চেয়েছেন তিনি। তিনি বলেন, শব্দ চয়নে আমার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।

কিন্তু এধরণের মন্তব্যের ফলে নির্বাচনের সাধারণ আচরণবিধি ক্ষুণ্ণ হয়েছে ফলে সময় নষ্ট না করেই পুলিশ এফআইআর দায়ের করে। এবং ভোর ৪ টে নাগাদ বছর চল্লিশের মাসুদকে গ্রেফতার করা হয়। যদিও এই মন্তব্য মাসুদ কোথায় এবং কবে করেছেন সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

এই ভিডিও ফুটেজটি বৃহস্পতিবার পুলিশ হাতে পায়। মাসুদের কথায় ৮ মাস আগে সমাজবাদী পার্টির সদস্য থাকাকালীন তিনি ওই মন্তব্য করেন। আসন্ন লোকসভা নির্বাচনে সাহারনপুর থেকে এই মাসুদকে প্রার্থী করেছে কংগ্রেস।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/1HUB8Ph1oxo?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+