মোদী-যোগী 'বিপথগামী গরু'! ভোট প্রচারে শালীনতার সীমা ছাড়ালেন কংগ্রেস প্রার্থী

কংগ্রেস প্রার্থী বিনয়কুমার পাণ্ডে নিম্নরুচির পরিচয় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে।

দেশের রাজনৈতিক ভাষণের মান দিন দিন শালীনতা ছাড়াচ্ছে। এবার কায়সারগঞ্জ কংগ্রেস প্রার্থী বিনয়কুমার পাণ্ডে নিম্নরুচির পরিচয় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে। মোদী ও যোগীকে ব্যক্তিগত আক্রমণ করেই ক্ষান্ত হলেন না তিনি, তাদের বিপথগামী গরু সমান বলে ব্যাখ্যা করলেন।

মোদী-যোগী বিপথগামী গরু! অশালীন কংগ্রেস প্রার্থী

শুক্রবার নির্বাচনী ভাষণের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদী ও যোগীতে বিপথগামী গরু বলে উল্লেখ করেন। এমনকী তাঁদের মা-বোনের প্রসঙ্গ টেনে অপমান করেছেন কংগ্রেস প্রার্থী। এই ঘটনায় উত্তরপ্রদেশের এই আসনে কংগ্রেস বেশ অস্বস্তিতে পড়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে পাণ্ডে বলেন, গরু যেভাবে ক্ষেত-খামারের ক্ষতি করে, ভ্রমণে ব্যাঘাত ঘটায়, তেমনই অবস্থা মোদী-যোগীদের। গরু শুধু কৃষকদের জন্যই সমস্যা সৃষ্টি করে না, ভ্রমণের জন্যও একটি সমস্যা। তিনি বলেন, মানুষ এখন রাস্তা চরা গরুদের দেখিয়ে বলেন, 'দেখো, মোদি এবং যোগীর মা বসে আছে, কেউ বলে তাদের বোন বসে আছে এবং কেউ বলে যে তাদের বাবা সেখানে বসে আছেন বা মা সেখানে আছে।'

২০১৯ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক নেতারা প্রায়শই তাদের বিরোধীদের বিরুদ্ধে এমনই নানা কুরুচিকর বিতর্কিত ও ব্যক্তিগত আক্রমণ করছেন। সাম্প্রতিককালে সমাজবাদী পার্টির নেতা আজম খান রামপুরের বিজেপির প্রার্থী জয়াপ্রদার নামে অষালীন মন্তব্য করেছেন। তিনি খাকি অন্তর্বাস পরেন বলে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। এই মন্তব্যের ফলে নির্বাচন কমিশন তাঁকে প্রচার থেকে তিনদিনের জন্য নিষিদ্ধও করেন।

অপরদিকে, প্রবীণ বিজেপির নেতা উমা ভারতীও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে চোরের স্ত্রী বলে কটাক্ষ করেন। এমনই নানা দলের নানা নেতা কুরুচিকর মন্তব্যে কলুষিত করে চলেছেন রাজনীতিকে। ফলে ভারতীয় রাজনীতি ক্রমশই নোংরা হয়ে উঠছে নেতাদের নোংরা শব্দ চয়নে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+