বিজেপিকে হারাতে পারবে না কংগ্রেস, মুখপত্রে স্পষ্ট কথা সিপিএম-এর

হিন্দুত্ব লাইন নিয়ে চললে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে পারবে না কংগ্রেস।

হিন্দুত্ব লাইন নিয়ে চললে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে পারবে না কংগ্রেস। এমনই বলে সতর্ক করল সিপিএম। বাম শিবিরের দাবি, নরম হিন্দুত্বের পথে চললে কংগ্রেস বিজেপির আগে এগিয়ে যেতে পারবে না।

বিজেপিকে হারাতে পারবে না কংগ্রেস, স্পষ্ট কথা সিপিএম-এর

সিপিএমের মুখপত্র পিপলস ডেমোক্র্যাসিতে রাহুল গান্ধীর হিন্দুত্বের পথ অনুসরণ নিয়ে মতামত দেওয়া হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে রাহুল গান্ধী যেভাবে মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দুত্ব তাস খেলেছেন তাতে চিড়ে ভিজবে না বলেই মনে করা হচ্ছে।

মুখপত্রে বলা হয়েছে, বিজেপির চেয়ে কংগ্রেস বেশি হিন্দুত্বে বিশ্বাসী, এটা প্রমাণের চেষ্টা রাহুল গান্ধী করতে চাইলে ভুল হবে। হিন্দুত্ব প্রশ্নে বিজেপিকে এভাবে হারাতে চাইলে কংগ্রেসকে শিক্ষা পেতে হবে।

রাজস্থান ও মধ্যপ্রদেশে গো-মাতা নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বদলে মুসলমানদের গণপিটুনি নিয়ে কোনও কথা বলা হয়নি। এমনই অভিযোগ বাম মুখপত্রে। তবে বিজেপি কর্মসংস্থান, কৃষকদের দুর্দশা, দুর্নীতি ইত্যাদি নিয়ে বিপাকে পড়তে চলেছে বলেও ব্যাখ্যা করা হয়েছে।

বাম মুখপত্রের দাবি, মুসলিম বিরোধিতা ও রাম মন্দির তৈরির গিমিক তুললেও বিজেপি আসন্ন পাঁচ রাজ্যের ভোটের মধ্যে চার রাজ্যে তার বিন্দুমাত্র সুবিধা তুলতে পারবে না। বিশেষ করে কৃষক শ্রেণির প্রতিবাদ এখন এতটাই তীব্র হয়ে উঠেছে যে মোদী সরকারকে বিপদে ফেলার জন্য তা যথেষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+