শশী থারুর বসবেন অধীর চৌধুরীর জায়গায়! রাহুলের ভবিষ্যৎ ভাবনায় বিকল্পের সন্ধান কংগ্রেসে

শশী থারুর বসবেন অধীর চৌধুরীর জায়গায়! রাহুলের ভবিষ্যৎ ভাবনায় বিকল্পের সন্ধান কংগ্রেসে

২০১৯-এর ব্যর্থতা মাথায় নিয়ে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদ থেকে সরে গিয়েছিলেন। তারপর থেকেই কংগ্রেস একপ্রকার অভিভাবকহীন। অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দল সামলেছেন সোনিয়া গান্ধী। এবার নির্বাচনী পর্ব সমাগত প্রায়। এই অবস্থায় অশোক গেহলট ও শশী থারুর দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে তলেছে। কোনও গান্ধী এবার থাকছেন না লড়াইয়ে। এই পরিস্থিতিতে জি-২৩ গোষ্ঠীর অন্যতম শশী থারুরকে নিয়ে বিকল্প ভাবনা রয়েছে কংগ্রেসের।

শশী থারুরকে বসানো হতে পারে অধীর চৌধুরীর জায়গায়

শশী থারুরকে বসানো হতে পারে অধীর চৌধুরীর জায়গায়

শশী থারুর যদি নির্বানে হেরে যান বা তিনি যদি নির্বাচনে শেষ পর্যন্ত সরে যান, তবে তাঁকে নিরাশ করা হবে না। তাঁকে কোনও বড় পদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শশী থারুরকে বসানো হতে পারে অধীর চৌধুরীর জায়গায়। লোকসভার বিরোধী দলনেতা পদে অধীরের জায়গায় তাঁকে বসানো হতে পারে। সেক্ষেত্রে লোকসভার দলনেতা পদ ছেড়ে শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাতে পারেন অধীর।

যদি কংগ্রেস সভাপতি নির্বাচিত না হন শশী থারুর

যদি কংগ্রেস সভাপতি নির্বাচিত না হন শশী থারুর

এআইসিসি সূত্রে খবর তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রেখে লোকসভার দলনেতার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হতে পারে। তবে তা নির্ভর করবে কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফলের উপর। শশী থারুর কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি যদি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, তবে আর লোকসভার দলনেতা করার কোনও প্রশ্ন আসছে না। যদি তিনি নির্বাচিত না হন, তখনই তাঁকে নিয়ে বিকল্প পদের ভাবনা।

অক্টোবরের ১৯ তারিখেই ঠিক হয়ে যাবে সব কিছু

অক্টোবরের ১৯ তারিখেই ঠিক হয়ে যাবে সব কিছু

তিনি যদি সভাপতি নির্বাচিত না হন, তখন তাঁকে বিকল্প ভাবনায় লোকসভার বিরোধী দলনেতা করা হতে পারে। সেক্ষেত্রে অধীর চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। অক্টোবরের ১৯ তারিখেই ঠিক হয়ে যাবে কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হতে চলেছেন। তারপরই স্পষ্ট হয়ে যাবে লোকসভার বিরোধী দলনেতার আসনে কে বসতে পারেন। অধীর চৌধুরীই থাকবেন, নাকি শশী থারুর বসবেন!

রাহুলের ভবিষ্যৎ ভাবনায় থারুরের জন্য বিকল্প পদ

রাহুলের ভবিষ্যৎ ভাবনায় থারুরের জন্য বিকল্প পদ

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শশী থারুরকে নিয়ে বিকল্প ভাবনা হচ্ছে রাহুল গান্ধীর সংসদীয় রাজনীতির কথা ভেবে। কংগ্রেস কোনওভাবেই শশী থারুরকে চটাতে চাইছে না। কেননা রাহুল গান্ধী এবারও কেরলের ওয়ানাড থেকে লোকসভায় লড়তে পারেন। সেক্ষেত্রে শশী থারুরকে প্রয়োজন তাঁর। তাঁকে তাই গুরুত্বের আসনে রাখতে চাইছে কংগ্রেস। থারুরের জন্য কংগ্রেস বিকল্প পদ প্রস্তুত রাখছে সে কারণেই।

শশী থারুর সবার আগে লড়াইয়ে শামিল হলেও...

শশী থারুর সবার আগে লড়াইয়ে শামিল হলেও...

কংগ্রেস সভাপতি পদে লড়াই তীব্রতর হচ্ছে ক্রমশ। গান্ধীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই কংগ্রেসের শীর্ষ পদের লড়াইয়ে বহু মুখের ভিড়। শশী থারুর সবার আগে লড়াইয়ে শামিল হলেও তিনি বহু মুখরে ভিড়ে নিজেকে সরিয়ে নিতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী কিংবা গান্ধী পরিবারের কেউ প্রার্থী হবেন না নিশ্চিত হয়েই শশী থারুর কংগ্রেস সভাপতি পদে লড়বেন বলে মনস্থ করেন।

শশী থারুর ক্ষুণ্ণ হন, চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড

শশী থারুর ক্ষুণ্ণ হন, চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড

শশী থারুরকে কোনওভাবে চটাতে চাইছে না কংগ্রেস। তাই কংগ্রেস সভাপতি পদে লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলে বা হেরে গেলে, তার জন্য বিকল্প বড় পদ অপেক্ষা করে আছে। সোনিয়া-রাহুলরা থারুরের জন্য বিকল্প পদের ব্যবস্থা রাখছেন ২০২৪-এর নির্বাচনের কারণে। রাহুলকে শশী থারুরের রাজ্যে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেক্ষেত্রে শশী থারুর ক্ষুণ্ণ হন, তা চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+