এ সপ্তাহেই নয়া সভাপতি কংগ্রেসে! যে ছ-জনের নাম উঠে আসছে পদের লড়াইয়ে

রাহুল গান্ধী সবুজ সংকেত দিতেই অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কংগ্রেসে। সবকিছু ঠিকঠাক চললে এই সপ্তাহের শেষেই নতুন সভাপতি পেতে চলেছে কংগ্রেস।

রাহুল গান্ধী সবুজ সংকেত দিতেই অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কংগ্রেসে। সবকিছু ঠিকঠাক চললে এই সপ্তাহের শেষেই নতুন সভাপতি পেতে চলেছে কংগ্রেস। এই লড়াইয়ে উঠে এসেছে ছ-জনের নাম। এখন তাঁদের মধ্যে কার মাথায় ওঠে দেশের সবথেকে প্রাচীনম দলের সভাপতির মুকুট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আলোচনায় যাঁদের নাম

আলোচনায় যাঁদের নাম

রাহুল গান্ধী সরে গিয়েছেন জুলাইয়ের প্রথমে। মাসের একেবারে শেষদিনে এসে স্থির হল কংগ্রেসের পরবর্তী ভাবনা। সেই ভাবনায় ভর করেই অন্তর্বর্তীকালীন সভাপতি পদে ঘুরছে প্রায় আধ ডজন নাম। আলোচনায় রয়েছে, রাজস্থান থেকে আসা শচীন পাইলট এবং অশোক গেহলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুশীল কুমার শিন্ডে এবং দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপালের নাম।

স্বাধীনতা দিবসের আগেই নতুন সভাপতি

স্বাধীনতা দিবসের আগেই নতুন সভাপতি

কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে দলের অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ করা হবে। অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই নতুন সভাপতি পাচ্ছে কংগ্রেস। মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে এক আলোচনায় বসেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনিই জোর দেন দলের সভাপতি নির্বাচন দ্রুত সেরে ফেলার ব্যাপারে।

ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত

দলীয় সভাপতির পদে নির্বাচনের জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হচ্ছে এ সপ্তাহেই। কংগ্রেসের এক প্রবীণ নেতা রাহুলের প্রস্তাব মেনে নিয়ে জানান, একজন অন্তর্বর্তীকালীন সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি নিয়োগ জরুরি। সেইমতো শীঘ্রই এই ঘোষণা হয়ে যেতে পারে এবং এই সপ্তাহের শেষের দিকেই তিনি দায়িত্বভার গ্রহণ করতে পারেন।

দল পরিচালনার তিন জনের কমিটি

দল পরিচালনার তিন জনের কমিটি

বর্তমানে দল পরিচালনা করার জন্য একটি কমিটি গড়ে দেওয়া হয়েছে। প্রবীণ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, করণ সিং ও শশী থারুর অভ্যন্তরীণ সমস্যা সমাধানের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন। দল পরিচালনায় মনোনিবেশ করেছেন।

রাহুল বিহনে অন্তর্বর্তীকালীন সভাপতি

রাহুল বিহনে অন্তর্বর্তীকালীন সভাপতি

উল্লেখ্য, মে মাসে লোকসভার ফলাফল ঘোষণার পর থেকেই রাহুল গান্ধী পদ থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু তারপর নানা টালবাহানা চলেছে। শেষমেশ জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি সরে দাঁড়ান সভাপতির পদ থেকে। কিন্তু জুলাই শেষ হয়ে গেলেও সভাপতি নির্বাচনের প্রক্রিয়া এতটুকুও এগোয়নি। এখন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের ভাবনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+