Karnataka Election: বিজেপিকে প্যাঁচে ফেলতে 'CryPMPayCM' প্রচার কংগ্রেসের
CryPMPayCM election campaign by Congress: আর মাত্র কয়েকটা দিন! সামনেই কর্নাটক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর সেই নির্বাচনের আগে 'CryPMPayCM' প্রচার শুরু করল কংগ্রেস।
ইতিমধ্যে একাধিক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড কংগ্রেসের নির্বাচনী প্রচার 'CryPMPayCM'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষনকে কোট করে একটি টুইট করা হয়েছে কর্নাটক প্রদেশ যুব কংগ্রেস কমিটির তরফে।

যেখানে কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী পুরানো পরিস্থিতিকে তুলে ধরছেন। কিন্তু অবস্থা অনেক বদলে গিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর ভাষন পুরানো ফেসবুকের ফিডকে মনে করায় বলেও টুইটে দাবি যুব প্রদেশ কংগ্রেসের। এমনকি প্রধানমন্ত্রীর ভাষণ শুধুমাত্র অভিযোগে ভরা। তবে এখন স্ট্যাটাস আপডেট করার সময় বলে কটাক্ষ কংগ্রেসের। আর এরপরেই #CryPMPayCM বলে টুইট নেতৃত্বের।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট জনপ্রিয় হয়েছে কংগ্রেসের নয়া এই প্রচার অভিযান। ইতিমধ্যে কংগ্রেসের তরফে ryPMPayCM নামে একটি পোস্টারও রিলিজ করা হয়েছে। সম্প্রতি কর্নাটক নির্বাচনের প্রচারে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। আর সেই প্রচার থেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র আক্রমণ শানান তিনি।

আর এরপরেই যুব কংগ্রেসের তরফে এহেন প্রচার কৌশল নেওয়া হয়েছে। যে পোস্টার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে সেখানে একপাশে প্রধানমন্ত্রী মোদী এবং কর্নাটকের সিএম বোম্মাইয়ের ছবি রয়েছে। এরপরে একটি করে কিউআর কোড রয়েছে।
শুধু তাই নয়, কটাক্ষ করে কংগ্রেস লিখছে, প্রথম প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যিনি কিনা জনগণের সামনে কাঁদে এবং বলে যে তাকে গালি দেওয়া হচ্ছে। সম্প্রতি কর্নাটকে প্রচার করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকে স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং জনতা দল সেকুলারকে তীব্র আক্রমণ শানান তিনি।
https://twitter.com/IYCKarnataka/status/1652665777810722818?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1652665777810722818%7Ctwgr%5E51fd8f0093c4cb417300058b5da6aac98e9d32aa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.oneindia.com%2Fnews%2Findia%2Fcrypmpaycm-election-campaign-of-congress-begins-in-karnataka-big-alegations-against-bjp-769165.htmlএকই সঙ্গে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে খোঁচা দিয়েছেন। মোদী বলেন, কংগ্রেস ও জেডিএস উভয়েই অস্থিতিশীলতার প্রতীক। শুধু তাই নয়, দেশে যেখানেই কংগ্রেসের সরকার রয়েছে, সেখানেই তারা অস্থিতিশীলতার নিদর্শন রেখেছেন বলেও কটাক্ষ প্রধানমন্ত্রীর।












Click it and Unblock the Notifications