গ্যাংস্টার Atiq-কে 'শহিদ' অ্যাখ্যা! কবরে জাতীয় পতাকা দিয়ে বিতর্কে কংগ্রেস নেতা
গ্যাংস্টার Atiq Ahmed-কে নিয়ে বিতর্কিত মন্তব্য! এক নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। গোটা দেশজুড়ে আতিকের মৃত্যু নিয়ে শুরু হয়েছে জোর রাজনীতি। এভাবে একজন হেভিওয়েট খুনে কার্যত শুরু হয়েছে বিতর্ক। এমনকি এই ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
আর এর মধ্যেই প্রয়াগরাজের এক কংগ্রেস নেতা রাজকুমার সিং রাজ্জু বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শুধু তাই নয়, আতিক আহমেদের কবরের উপর রাখলেন জাতীয় পতাকাও। তাঁকে শহিদ বলে ব্যাখ্যা করে ওই পতাকা রাখেন ওই কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার ওই ছবি এবং ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা সামনে আসার পরেই অস্বস্তিতে কংগ্রেস। রাতারাতি ওই কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর।

ছয় বছরের জন্যে রাজকুমারকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেসের দাবি, কংগ্রেস কখনও এই সমস্ত কার্যকলাপকে বরদাস্ত করে না। এমনকি ওই কংগ্রেস নেতা ব্যক্তিগত ভাবে এই কাজ করেছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি প্রয়াগরাজ কংগ্রেসের প্রধান প্রদীপ মিশ্র অংশুমান ওই নেতাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন। তাঁর চিকিৎসা চলছে। এমনকি ওই কংগ্রেস নেতার বাড়ি থেকে ওষুধ পাওয়া গিয়েছে বলে দাবি প্রদীপের।
অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে ওই কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে। কেন তিনি এই কাজ করেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, সামনেই উত্তরপ্রদেশে পুরনির্বাচন। সেই নির্বাচনে লড়াইয়ের কথা ছিল। কিন্তু সেই আশায় কার্যত নিজেই জল ঢেলে দিলেন অভিযুক্ত ওই নেতা। এই প্রসঙ্গে প্রদেশ সভাপতি জানিয়েছেন, ওই ব্যক্তির কংগ্রেসের হয়ে আজাদনগর থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না বলেই দাবি কংগ্রেস নেতার।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাজকুমার জাতীয় পতাকা রাখছেন আতিক আহমেদের কবরে। এমনকি তা রাখার পর আতিক এবং তাঁর ভাই আশরাফের হয়ে স্লোগানও দিতে দেখা যাচ্ছে ওই কংগ্রেস নেতাকে। এমনকি আতিককে শহিদ বলেও অ্যাখ্যা দিচ্ছেন। পাশাপাশি ভারতরত্ন দেওয়ার কথাও বলা হচ্ছে। কংগ্রেস নেতার দাবি, আতিক একজন জনপ্রিতিনিধি ছিলেন। কেন তাঁকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হল না কেন তা নিয়েও ওই ভিডিওতে বক্তব্য রাখতে শোনা যাচ্ছে ওই কংগ্রেস নেতাকে।
গত কয়েকদিন আগেই চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের সামনেই আতিক এবং তাঁর ভাইয়ে একেবারে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications