মানহানিকর মন্তব্য! নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের

আদানি ইস্যুতে আজ শুক্রবারও দফায় দফায় উত্তাল সংসদ! আর এর মধ্যেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের। গান্ধী এবং নেহেরুর পরিবারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। আর এই অভিযোগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপালের। আর এহেন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও বিজেপির দাবি, রাহুল গান্ধীকে আড়াল কর‍তেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব।

এক নজরে কংগ্রেসের অভিযোগ

এক নজরে কংগ্রেসের অভিযোগ

রাজ্যসভার চেয়ারম্যানকে কংগ্রেসের লেখা চিঠিতে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের সময় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ওই ভাষন ঘিরেই যাবতীয় বিতর্ক। কংগ্রেসের দাবি, নেহেরু পরিবারের সদস্য বিশেষ করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে একের পর আপত্তিকর মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। যিনি কিনা লোকসভার সদস্য বলে উল্লেখ করা হয়েছে কংগ্রেসের চিঠিতে। তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য অসম্মানজনক এবং মানহানিকর বলে দাবি করা হয়েছে।

ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী

ঠিক কি বলেছিলেন নরেন্দ্র মোদী

আদানি ইস্যুতে গত কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মোদীর সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদরা। এই অবস্থায় কংগ্রেসকে আক্রমণ করতে মোদী বলেন, দেশের অন্তত একাধিক প্রকল্পে গান্ধী কিংবা নেহেরু পরিবারের নাম রয়েছে। এমনকি নেহেরুর নাম না থাকলে অনেকেই ক্ষুব্ধ হন। এমনকি চুক খাঁড়া হয়ে যায় বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু নেহরুর পরিবারের উত্তরপুরুষরা কেন নেহরুর পদবি ব্যবহার করেন না? কিন্তু তা ব্যবহার করার ক্ষেত্রে কোথায় লজ্জা? কটাক্ষ তাঁর। আর এহেন ভাষণ ঘিরেই যাবতীয় বিতর্ক।

আদানি ইস্যুতে উত্তাল সংসদ

আদানি ইস্যুতে উত্তাল সংসদ

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার সকাল থেকে আদানি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আদানির সম্পর্ক কি এই বিষয়েও আওতাজ তোলা হয় ওই বিক্ষোভ থেকে। যদিও এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। যদিও বিজেপির দাবি রাহুল গান্ধীর জবাব দেওয়ার কথা ছিল। কেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর ভারত বিদ্বেষ মন্তব্য? তা আড়াল করতেই এহেন প্রস্তাব বলে কটাক্ষ বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+