লোকসভা নির্বাচনে কুৎসিত হারের জন্য এবার বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করছে কংগ্রেস

কংগ্রেস প্রায় ৬০০ কোটি টাকা দিয়ে এই সংস্থার সঙ্গে চুক্তি করেছিল। কংগ্রেসের মূল লক্ষ্য ছিল বিজ্ঞাপনের মাধ্যমে রাহুল গান্ধীকে তরুণ ও প্রগতিশীল নেতা হিসাবে প্রতিষ্ঠিত করা। কিন্তু নির্বাচনের আগেই বিজ্ঞাপনের যুদ্ধে প্রতি পদে কংগ্রেসকে হারিয়ে একধাপ এগিয়ে গিয়েছে বিজেপি। বিজেপির হয়ে বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন পীযূষ পান্ডে, প্রসূণ যোশী এবং শ্যাম বালসারার মতো বিজ্ঞাপন দুনিয়ার বড় নাম।
নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক প্রবীন নেতার কথায়, কংগ্রেসের এই কুৎসিত হারের জন্য দেন্তসু দায় ঝেড়ে ফেলতে পারে না। সৃজনশীল বিজ্ঞাপনের জন্য শুধু যে বিশাল পরিমাণ টাকাই তারা নিয়েছে তা নয়, অন্যান্য মিডিয়া হাউজের তুলনায় বিশাল অর্থের বিনিময়ে বিজ্ঞাপনগুলি মুক্তি পেয়েছে।
যদিও দেন্তসু এই অভিযোগ মানতে নারাজ। দেন্তসুর ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, যে ধরণের পরিষেবার কথা বলা হয়েছিল তার সঙ্গে সঙ্গতিপূর্ণ অর্থ স্বচ্ছ আলোচনার মধ্যে দিয়েই স্থির করা হয়েছিল। দেন্তসু ছাড়াও অন্য আর একটি সংস্থাকেও কাজে লাগিয়েছিল কংগ্রেস। উপভোক্তা, সংস্খা এবং স্বতন্ত্র পরিষেবা প্রদাকারী নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বিজ্ঞাপনের হার ধার্য করা হয়েছিল।
কংগ্রেসেরই আর এক প্রবীন নেতার কথায়, এই বিষয়ে সংস্থার ভারতের এক্সিকিউটিভ চেয়ারম্যান রোহিত ওহরি এবং কংগ্রেস নেতা অজয় মাকেনের সঙ্গে তর্কাতর্কিও হয়েছে। যার ফলে দেন্তসুর ভারতীয় অফিসের সমস্ত কর্মীকে ইমেলের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications