বিজেপি শাসিত রাজ্যে রাফালে নিয়ে লড়াই!অভিনব প্রতিবাদে হাতাহাতি, দেখুন ভিডিও

রাফালে নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি ও কংগ্রেস সদস্যরা। ঘটনাটি গোয়ার রাজধানী পানাজিতে।

রাফালে নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি ও কংগ্রেস সদস্যরা। ঘটনাটি গোয়ার রাজধানী পানাজিতে। গোয়ার কংগ্রেস সদর দফতরের বাইরে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ রাফালে নিয়ে কংগ্রেস ও তার সভাপতি মানুষকে ভুল বোঝাচ্ছেন। সেখানেই রুখে দাঁড়ায় কংগ্রেস।

বিজেপি শাসিত রাজ্যে রাফালে নিয়ে লড়াই!অভিনব প্রতিবাদে হাতাহাতি, দেখুন ভিডিও

দুপক্ষের সংঘর্ষের পর বিজেপি ও কংগ্রেস সদস্যরা একে অপরের বিরুদ্ধে পানাজি পুলিশ থানায় অভিযোগ দায়ের করে। উভয়েই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।

কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভে হাজির ছিলেন বিজেপি প্রেসিডেন্ট বিনয় তেণ্ডুলকার, সাধারণ সম্পাদক সতীশ ধন্দ, মন্ত্রী বিশ্বজিৎ রানে এবং মুভিন গোবিন্দ।

বিক্ষোভের সময় কংগ্রেস হঠাৎ করেই বিজেপিকে স্বাগত জানিয়ে রাফালে নিয়ে তাদের 'মিথ্যা' ব্যাখ্যা করতে বলে। বিজেপি বিক্ষোভকারীদের জন্য বিরোধী কংগ্রেস তাদের মহিলা শাখাকে ফুল এবং খাবার নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোয়া মহিলা কংগ্রেস সভানেত্রী প্রতিমা কুটিনহো বিজেপি কর্মীদের সঙ্গে মিশে গিয়ে তাদের খাবার বিতরণ করতে থাকেন। যদিও পরে তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিজেপির পুরুষকর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাঁর খাবার বিতরণে অখুশি বিজেপি কর্মীরা তাঁর দিকে জুতো ছুঁড়েছেন বলে অভিযোগ। গোয়া বিজেপির মুখপত্র দামোদর নায়েক যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণ্ডগোলের দায় চাপিয়েছেন কংগ্রেসের ওপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+