বিজেপির ফাঁদে কংগ্রেস! পুরনো বন্ধুকে নিশানা মুসলিম নেতার

দেশের দু-একটি রাজ্য বাদ দিলে, আর কোথাও কংগ্রেসের একা লড়াইয়ের ক্ষমতা নেই। পরিস্থিতি বিবেচনা করে সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে বৈঠক শুরু করেছে কংগ্রেস। পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠকের আমন্ত্রণ থেকে বাদ যাচ্ছে পুরনো সহযোগীরা। সেই সব দলই এবার কংগ্রেসকে নিশানা করছে। যেমনটি হয়েছে অসমে।

কংগ্রেস গুয়াহাটিতে সম মনোভাবাপন্ন দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা শুরু করেছে অসমে। সেখানেই কংগ্রেসের আমন্ত্রণ থেকে বাদ যাওয়ার পরেই তাদেরকে নিশানা এআইইউডিএফ-এর। তাদের অভিযোগ কংগ্রেস বিজেপির ফাঁদে পড়েছে।

বদরুদ্দিন আজমল

কংগ্রেসের আমন্ত্রণ না পেয়েছে এআইইউডিএফ-এর বিধায়ক আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, কংগ্রেস বিজেপির হাতে খেলছে। কংগ্রেসের সিদ্ধান্ত ভবিষ্যতের লড়াইয়ে গেরুয়া শিবিরকেই সাহায্য করবে বলেই দাবি করেছে তারা। তিনি আরও বলেছেন, কংগ্রেস বিজেপির পাতা ফাঁদে পড়ে গিয়েছে বলেই মনে হচ্ছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার কংগ্রেস রাজ্যের ১১ টি বিরোধী দলের বৈঠক ডেকেছিল। সেই তালিকায় স্থান পায়নি পুরনো সহযোগী এআইইউডিএফ। দলের নেতা বলেছেন কংগ্রেসের বোঝা উচিত সব বিরোধীরা এক জায়গায় না হলে লাভবান হবে বিজেপিই।

কংগ্রেস

২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষে কংগ্রেস যে ১১ টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করে, সেইউ দলগুলি হল, সিপিআইএম, সিপিআই, সিপিআই এমএল, জেডিইউ, এনসিপি, আরজেডি, টিএমসি, অসম জাতীয় পরিষদ এবং জাতীয় গল অসম। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি।

অসম কংগ্রেস প্রধান জানিয়েছেন, ১১ টি রাজনৈতিক দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ১০ মে কর্নাটকে নির্বাচন হয়ে গেলে গুয়াহাটিতে মেগা সভার আয়োজন করা হবে।

এআইইউডিএফ নেতা জানিয়েছেন, কংগ্রেসই এআইইউডিএফ-কে জোটে নিতে অস্বীকার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ-এর সঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির কাছে পরাজিত হয়েছিল।

এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস এআইইউডিএফ-এর সঙ্গে জোট করেছিলেন । কিন্তু এবার তারা এআইইউডিএফ-এর সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করে বলেছেন, গত রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নির্বাচনের সময় কংগ্রেসের অনেক বিধায়ক ক্রসভেটিং করে বিজেপির পক্ষে ভোট দিয়েছিল।

পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেসও। প্রদেস কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেছেন, অনির্ভরযোগ্য রাজনৈতিক দলগুলির মধ্যে অন্যতম হল এআইইউডিএফ। কংগ্রেস ভবিষ্যতে এদের সঙ্গে কোনও জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+