উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলুপ্তকে সমর্থন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলুপ্তকে সমর্থন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিজেপির সিদ্ধান্তকে একপ্রকার সমর্থন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, কংগ্রেস উপত্যকার ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে দেওয়ার বিপক্ষে নয়, বরং যে স্বৈরাচারিতা দেখিয়েছি বিজেপি সরকার তার বিরুদ্ধে তারা। তিনি আরও জানান, দেশপ্রেম নিয়ে কংগ্রেসের কারোর থেকে কোনও শংসাপত্রের দরকার নেই।

অর্থবিদ তথা রাজনৈতিক ব্যক্তিত্ব মনমোহন সিং জানান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মতো সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর যখন এই মন্তব্য করছেন, তখন মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রচারে গিয়ে ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসের বিরোধিতা প্রসঙ্গে নরেন্দ্র মোদী ও বিজেপি সরব হয়েছেন। এর পাশাপাশি কংগ্রেস নেতা শরদ পাওয়ার ও প্রফুল্ল প্যাটেলের বিভিন্ন মামলা নিয়ে চলছে ইডির তদন্ত। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। সাংবাদিক সম্মেলনে মনমোহন সিং জানান, জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য সংসদে ৩৭০ ধারাকে নিয়ে আসা হয়। সংবিধানের সেই ধারাকে বিজেপি সরকার স্বৈরাচারের মাধ্যমে বিলুপ্ত করেছে। কংগ্রেস সেটার বিরোধিতা করেছে।
এ ধরনের পদক্ষেপ করার আগে উপত্যকার মানুষের সদিচ্ছা অর্জনের দরকার ছিল। মনমোহন সিং বলেন, 'কংগ্রেস এই ধারা বিলোপের পক্ষেই সমর্থন করেছে, বিরোধিতা করেনি। কংগ্রেসের মনে হয়েছে ৩৭০ ধারা অস্থায়ী একটি বিষয়, কিন্তু একে যদি বদল করতেই হয়, তবে জম্মু-কাশ্মীরবাসীর সদিচ্ছাকে মর্যাদা দিয়ে তবে করা উচিত ছিল।'
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভি ডি সবরকার, যিনি মহাত্মা গান্ধী খুনের ঘটনায় জড়িত, তাঁকে ভারত রত্ন দেবে, এ প্রসঙ্গে মনমোহন সিং জানান, কংগ্রেস সবরকারের হিন্দুত্ব নীতির বিরুদ্ধে। হিন্দু মহাসভার নেতা সবারকারকে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধা দেখিয়ে 'সবরকার জি' সম্বোধন করে জানান, কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত ইন্দিরা গান্ধী সবরকারের স্মৃতিতে ডাকটিকিট জারি করেছিলেন। মনমোহন সিং বলেন, '(তবে) আমরা যে হিন্দুত্ববাদী আদর্শের পক্ষে নই, সেটার পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তার পক্ষে দাঁড়িয়েছিলেন সবরকারজি।'












Click it and Unblock the Notifications