‘সুন্দর বক্তৃতায় মুড়ে ফাঁকা প্যাকেজ ধরিয়েছে কেন্দ্র’, অর্থমন্ত্রীকে তোপ কংগ্রেসের
‘সুন্দর বক্তৃতায় মুড়ে ফাঁকা প্যাকেজ ধরিয়েছে কেন্দ্র’, আত্মনির্ভর ভারত নিয়ে তোপ কংগ্রেসের
করোনা সঙ্কটে দেশের আর্থিক মন্দা ঠেকাতে ইতিমধ্যেই একাধিক ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষমা করেছে কেন্দ্র। কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছোট বড় মাঝারি শিল্পের জন্য অনুদান ঘোষণা করা হয়েছে।

বিজেপির আর্থিক প্যাকেজ নিয়ে তুলোধনা কংগ্রেসের
যদিও দেশের আর্থিক পরিুকাঠামো ও জনসংখ্যার নিরিখে এই বরাদ্দ কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার এই আর্থিক প্যাকেজ নিয়ে কটাক্ষ করতে দেখা গেল কংগ্রেসকে। অর্থমন্ত্রীর দ্বারা এই আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফার ঘোষণার পরেই তীব্র আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেসকে।

মাথাপিছু কত পাচ্ছে অভিবাসী শ্রমিকেরা ?
অভিবাসী শ্রমিকদের জন্য নিখরচায় খাদ্যশস্য, কৃষকদের জন্য ঋণ এবং হকার বা ভেন্ডরদের জন্য বরাদ্দ ঘোষণার পরেই এর সারবত্তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় কংগ্রেশকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন দেশের আট কোটি অভিবাসী শ্রমিকের জন্য দু'মাসের খাদ্য দ্রবের খবচ বাবাদ ৩,৫০০ কোটি টাকা খরচ করা যাবে। বিরোধীরা সহজে হিসাবে দেখাচ্ছে এই বরাদ্দের ফলে মাথাপিছু একজন অভিবাসী শ্রমিক পাবেন ৪৩৭ টাকা ৫০ পয়সা।

টুইট বার্তায় তীব্র আক্রমণ আহমেদ প্যাটেলের
বরিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় তীব্র আক্রমণ শানাতে দেখা যায়। তাঁর কথায় "এটি কোনও অর্থনৈতিক প্যাকেজ নয়। এটি আসলে গত তিন দিন থেকে সুন্দর বক্তৃতায় আবৃত একটি ফাঁকা প্যাকেজ। " তিনি আরও বলেন, " সাধারণ নাগরিকদের হাতে অর্থ পৌঁছানোর বিষয়টি সরকারকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু ২০ লক্ষ কোটির সংখ্যা দেখানো হচ্ছে। ঘুরিয়ে হিসাব না দেখিয়ে এই সময় দরকার সরাসরি মানুষের হাতে টাকা তুলে দেওয়া।"

আর্থিক প্যাকেজের তুলোধনা পি চিদাম্বরমেরও
আগে আর্থিক প্যাকেজ নিয়ে তোপ দাগতে দেখা যায় কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদম্বরমকেও। অর্থমন্ত্রী "শিরোনাম দিয়ে একটি ফাঁকা পৃষ্ঠা ধরিয়ে দিয়েছেন" বলেও তোপ দাগেন তিনি। যদিও বিজেপি শাসিত কেন্দ্র সরকারের দাবি এই প্যাকেজ দেশকে স্বনির্ভর করে তুলবে। এটিকে বিশ্বের বৃহত্তম আর্থিক প্যাকেজ হিসাবেও অখ্যায়িত করতে দেখা যায় বিজেপিকে।












Click it and Unblock the Notifications