Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adani Group issue: আদানি গ্রুপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! মোদী সরকারকে তোপ কংগ্রেসের

Adani Group issue: আদানি ইস্যুতে ফের একবার মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) নিয়মকে মানা হচ্ছে না। এমনকি শেল সংস্থাগুলির মাধ্যমে একের পর এক দুর্নীতি করা হচ্ছে বলে বলে অভিযোগ কংগ্রেস।

সম্প্রতি আদানি গ্রুপের বিরুদ্ধে আরও এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর তা সামনে আসার পর থেকেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আর সেই বিষয়টিকে তুলে ধরেই কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের।

 Adani Group issue

শুধু তাই নয়, ফের একবার জেপিসি গঠনের দাবি জানিয়েছেন তিনি। জেপিসির মাধ্যমেই সমস্ত তথ্য সামনে আসবে। আদানি প্রধানমন্ত্রীর খুব কাছের একজন শিল্পপতি। আর তিনিই একের পর এক শেল কোম্পানি খুলে দুর্নীতি করে যাচ্ছেন। মানা হচ্ছে সেবির নিয়মও। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াও বেশ কিছু তথ্যও তুলে ধরেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

তাঁর দাবি, G20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। কিন্তু ২০১৪ সালে ব্রিসবেন জি-২০ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলেন তা মনে রাখা উচিৎ প্রধানমন্ত্রীর। যেখানে তিনি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ধরতে এবং নিঃশর্তভাবে হস্তান্তর করার আবেদন জানিয়েছিলেন।

শুধু তাই নয়, অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মুল করারও আহ্বান ওই সম্মেলনে প্রধানমন্ত্রী করেছিলেন বলে দাবি কংগ্রেস নেতার। কিন্তু তা মানা হচ্ছে কই? প্রশ্ন তাঁর। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত বন্ধুকে বাঁচাতে অনেক দূর পর্যন্ত যেতে পারেন বলেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণ।

তবে আদানির বিরুদ্ধে নতুন কেলেঙ্কারির তথ্য ফাঁস হতেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই তথ্য সামনে আসার পরেই আদানি গ্রুপের শেয়ারে অস্বাভাবিক পতন হয়েছে। উল্লেখ্য, OCCRP-এর অভিযোগ, মরিসাসে অপাক ইনভেস্টমেন্ট করেছে আদানিগ্রুপ।

তারা দাবি করেছেন বেআইনি ভাবে শেয়ারের দর বাড়াতে নিজেদের শেয়ার কেনা বেচা করিয়েছে আদানি গ্রুপ। যদিও এই রিপোর্ট অস্বীকার করেছে আদানি গ্রুপ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+