মোদী সরকার কি চিনের নজরদারি সম্পর্কে সচেতন, প্রশ্ন তুলে চাপ বাড়াল কংগ্রেস
মোদী সরকার কি চিনের নজরদারি সম্পর্কে সচেতন, প্রশ্ন তুলে চাপ বাড়াল কংগ্রেস
প্রায় ১০ হাজার ভারতীয়ের ওপর নজরদারি চালাচ্ছে তিন। এমনই একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই নিরাপত্তা ইস্যু সরগরম রাজধানী। আবার এইদিনই বসেছে লোকসভার বর্ষাকালীন অধিবেশন। কংগ্রেস মোদী সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছে, আদৌ কি সরকার জানে এই নজরদারি প্রসঙ্গে। যদি সরকারের কাছে তথ্য থাকে, তাহলে বেজিংকে কড়া বার্তা দেওয়ার দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

ভারতে চিনের নজরদারি
রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও চিনের নজরদারিতে রয়েছেন ভারতীয় বিচার ব্যবস্থার গণমান্য ব্যক্তিরা, রয়েছেন বিজ্ঞান জগতের প্রতিভাবান ব্যক্তিরাও। চিনের শেনজেনে অবস্থিত ঝেনহুয়া নামক এক কোম্পানির তত্ত্বাবধানে এই নজরদারি চলছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনই রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অশোক গেহলট, অমরিন্দর সিং। ক্যাবিনেট মন্ত্রী রাজনাথ সিং থেকে পীযূষ গোয়েল। তালিকায় রয়েছেন প্রাক্তন ও বর্তমান সেনাপ্রধানরাও।

সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা নিয়ে আক্রমণ করেছে কংগ্রেস। মে মাসে সেই সমস্যা শুরু হলেও, কেন্দ্র এখনও কেন সমস্যার সমাধান করতে পারল না, সেই প্রশ্ন তোলা হয়েছে।

নজরদারির প্রশ্নে কংগ্রেস
কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যদি নজরদারির বিষয়টি সত্য বলেই ধরে নেওয়া হয়, তাগলে কি মোদী সরকার গুরুতর বিষয়টি সম্পর্কে অবহিত। কেনইবা সরকার সীমান্তে সুরক্ষা দিতে বারবার ব্যর্থ হচ্ছে, সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস।

চিনকে স্পষ্ট বার্তা দেওয়ার দাবি
কংগ্রেসের তরফে বলা হয়েছে, এখনও চিনকে এব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া উচিত। ।












Click it and Unblock the Notifications