আদানি, চিন এবং সত্যপালের অভিযোগ নিয়ে 'মৌন কি বাত' মোদীর! তোপ কংগ্রেসের

চিন এবং আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ কংগ্রেসের। 'মন কি বাত'-এর ১০০ তম পর্বের জন্য ওভারটাইম কাজ করছেন। কিন্তু আদানি এবং চিনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নীরব রয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের।

আগামী রবিবার মন কি বাতের ১০০ তম এপিসড শোনা যাবে। আর তা নিয়েই ব্যস্ততা দিল্লিতে। আর এই বিষয়টিকে তুলে ধরেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনতার সমর্থনের জন্যেই এই অনুষ্ঠান সফল হয়েছে। আর এই বিষয়টিকে সামনে রেখেই টুইট কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের।

মোদীকে তোপ কংগ্রেসের

১০০ তম কি বাতের জন্যে কাজ চললেও গুরুত্বপূর্ণ ইস্যুতে একেবারে মৌন কি বাত প্রধানমন্ত্রী। আদানি, চিন এবং সত্যপালের অভিযোগ নিয়ে একেবারেই চুপচাপ তিনি। তোপ কংগ্রেসের। বলে রাখা প্রয়োজন, চিন ইস্যুতে বারবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। এমনকি চিন নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ তা নিয়ে সংসদের বাইরে ঝড় তুলেছেন রাহুল গান্ধীও।

পালটা বক্তব্য দিয়ে একাধিকবার বিতর্ক বাড়িয়েছেন বিজেপি সাংসদরা। যা নিয়ে রাজনৈতিক তরজা ব্যাপক আকার নিয়েছে। এমনকি সম্প্রতি আদানি ইস্যুতে উত্তাল হয়েছে দেশ। এমনকি আদানির সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধী। কেন আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী চুপ তা নিয়েও চুপ তিনি।

আর এই বিষয়টিকে মাথায় রেখে ফের একবার মোদীকে সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেস। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক মাসে শেষ রবিবার দেশের প্রায় ২৩ কোটি মানুষ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন। ৬৫ শতাংশ স্রোতা হিন্দিতেই শুনতেই ভালোবাসেন।

মন কি বাড়ত নিয়ে মোদীকে তোপ কংগ্রেসের

বলে রাখা প্রয়োজন, এক সার্ভেতে ১০০ কোটিরও বেশি মানুষ এক অনুষ্ঠান একবার না একবার শুনেছেন। এছাড়াও অনুষ্ঠান নিয়ে বেশ কিছু সমীক্ষা সামনে এসেছে। আগামী রবিবার ১০০ তম এপিশোড আগামই রবিবার এয়ার হতে চলেছে। মোবাইলের ফোনের পাশাপাশি টেলিভিশনের চ্যানেলেও শোনা হয় মন কি বাত। তবে ১৭ শতাংশেরও বেশি শ্রোতা রেডিওতেই শোনেন। তবে ১০০ তম এপিশোডে প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষের প্রতি কি বার্তা রাখবেন সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+