‘রাজধর্ম’ নিয়ে আইনমন্ত্রীর কটাক্ষের পরেই পাল্টা আক্রমণে কংগ্রেস
শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজধর্ম নিয়ে শিক্ষাদানের পরেই পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটতে দেখা গেল কংগ্রেসকে। বর্তমানে দেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শনিবার রবিশঙ্কর দেশের প্রধান বিরোধী দলের উদ্দেশ্যে তোপ দেগে বলেন 'সরকারকে রাজ ধর্ম শেখাতে আসবেন না।'

তার এই মন্তব্যের পরেই কংগ্রেসের তরফে পাল্টা তোপ দাাগগতে দেখা যায় কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলকে। তিনি বলেন বিরোধী দল হিসাবে তারা কখনওই কেন্দ্রকে রাজধর্মের শিক্ষা দিতে পারে না। কিন্তু সাধারণ মানুষের কথা শোনা, শেখা এবং এই কর্তব্য পালন করা" আসলে বিজেপির স্বভাব বিরুদ্ধ।
একই সাথে এ কথা বলতে গিয়ে এদিন তিনি মোদী-বাজপায়ীর প্রসঙ্গও টেনে আনেন। ২০০২ সালে গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে মুসলিম বিরোধী দাঙ্গার সময় 'রাজধর্ম' অনুসরণ করার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন বাজপেয়ী। এই প্রসঙ্গ টেনে সিব্বাল বলেন, 'আমরা কী ভাবে আপনাদের রাজ ধর্ম শেখাতে পারি মন্ত্রী মশাই? আপনারা যখন গুজরাটে বাজপেয়ীজির কথা শোনেন না, তখন কেন আপনি আমাদের কথা শুনবেন!'












Click it and Unblock the Notifications