চিনকে জবাব না দিয়ে বিরোধীদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মোদী, ফের আক্রমণ কংগ্রেসের
চিনকে জবাব না দিয়ে বিরোধীদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মোদী, ফের আক্রমণ কংগ্রেসের
চিন নিয়ে ফের মোদীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, চিনকে প্রত্যাঘাত না করে প্রধানমন্ত্রী কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে নেমেছেন। তিনি বলেছেন আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনকে মোক্ষম জবাব দিয়ে লাখাদ থেকে লালফৌজকে হঠিয়ে দিন। কিন্তু প্রধানমন্ত্রী সেটা না করে কংগ্রেসের সঙ্গে লড়াই করছেন।

মোদীকে আক্রমণ
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন, মোদী চিনা বাহিনীকে প্রত্যাঘাত করে লাদাখ সীমান্ত ছাড়া না করে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ করতেই ব্যস্ত হয়ে পড়েছেন।

চিনের দান নিয়েছে কংগ্রেস সরকার
বিজেপি অভিযোগ করেছে ১৯৯১-১৯ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশনের নামে চিন থেকে দান সংগ্রহ করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার। সেসময় অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ১০০ কোটি টাকা অনুদান পেয়েছিল রাজীব গান্ধী ফাউন্ডেশন। কিন্তু কোথা থেকে এই অর্থ এলো তা খোলসা করে বলা হয়নি।

বিভেদের রাজনীতি করছে বিজেপি
বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করার পরেই পাল্টা আক্রমণ শানিয়ে কংগ্রেস দাবি করেছে বিভেদের রাজনীতি করছে বিজেপি। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সরজেওয়া বলেছেন ২০০৫-র প্রসঙ্গ ছেড়ে ২০২০ সালের কথা বলুন মোদী সরকার।

বিজেপির অভিযোগ
চিনের কাছ থেকে অনুদান দেওয়ার পরেই একাধিক বাণিজ্যে চুক্তিতে চিনকে ছাড় দিয়েছিল কংগ্রেস সরকার। রাজীব গান্ধী ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং, পি চিদাম্বরম সহ একাধিক কংগ্রেস নেতা।












Click it and Unblock the Notifications