সমস্ত রাজ্য ইউনিটগুলিকে 'প্রপার্টি ইনচার্জ' নিয়োগ করতে বলল কংগ্রেস
সমস্ত রাজ্য ইউনিটগুলিকে 'প্রপার্টি ইনচার্জ' নিয়োগ করতে বলল কংগ্রেস
দলের রিয়েল এস্টেট সম্পদগুলি সুরক্ষিত করার তোড়জোড় শুরু করল কংরেস৷ তহবিলের ঘাটতি কাটিয়ে উঠতে এবং বকেয়া কর পরিশোধ করার জন্য, কংগ্রেস তার সমস্ত রাজ্য ইউনিটকে 'সম্পত্তির ইনচার্জ' মনোনীত করার নির্দেশ দিয়েছে৷ এই 'প্রপার্টি ইনচার্জ'এর কাজ হবে পার্টির রিয়েল এস্টেট সম্পদের তথ্য সংগ্রহ করা।

কিন্তু এখন কেন এই পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস?
সূত্রের খবর এই পদক্ষেপ একেবারেই আকস্মিক নয়৷ গত সাত বছর ধরে কাজ করার পরিকল্পনা করেছে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। ২০১৫ সালে প্রথম কংগ্রেসের আলোচনায় উদ্বিগ উঠে আসে যে দলের বিশাল জমির মালিকানা অপব্যবহার করা হচ্ছে বা তা অনেক জায়গাতো বেআইনিভাবে বরাদ্দ করা হয়েছে৷ কখনও কখনও দলের এর পদাধিকারীরা নিজেরাই এই সব বেআইনি বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেও বলেও দেখা গিয়েছে! এরপরই কংগ্রেস তার রাজ্য ইউনিটগুলিকে সমস্ত জমির মালিকানা একত্রিত করতে এবং তাদের পরিচালনার জন্য ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছিল।

কংগ্রেস মোদ সম্পত্তির পরিমান হার মানাতে পারে রিয়েল এস্টেট কোম্পানির ল্যান্ড ব্যাঙ্ককেও!
যদিও দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হওয়ায় জন্য ঠিক কত জমির মালিকানা কংগ্রেসের কাছে আছে তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও, দলের শীর্ষ নেতৃত্বের অনুমান যে কংগ্রেসের একত্রিত জমির মালিকানা রিয়েল এস্টেট কোম্পানির ল্যান্ড ব্যাঙ্কগুলির সমকক্ষ কিংবা তার থেকেও বেশি হতে পারে! অন্যদিকে সারা দেশে ক্ষমতা হারানোর পর থেকে অনুদান এবং বন্ডের মাধ্যমে কংগ্রেসের কোষাগারে আসা অর্থ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ।

২০১৯ থেকেই আয় কমেছে কংগ্রেসের!
লোকসভাতেও কংগ্রেসের আসন সংখ্যা দ্বিগুণ সংখ্যায় হ্রাস পেয়েছে। এমনকি শেষ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনেও, দলটি ভাল ফল করতে পারেনি এবং সারা দেশে মাত্র দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে দলটি৷ পাশাপাশি তিনটি রাজ্যে সরকার গঠনের ছোট শরীক হয়েছে কংগ্রেস৷ ভারতের নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুসারে, কংগ্রেস ২০২০-২১ সালে মাত্র ৭৪.৫ কোটি টাকা অনুদান পেয়েছে। যেখানে বিজেপি ৪৭৭.৫৫ কোটি টাকা পেয়েছে। কংগ্রেস প্রকৃতপক্ষে ২০১৯-২০সালে ১৩৯ কোটি রুপি এবং ২০১৮-১৯ সালে ১৪৬ কোটি রুপি থেকে প্রায় ৪৫ শতাংশ কম অনুদান পেয়েছে! অথচ এই কংগ্রেসই একসময়ের দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ছিল! ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে, কংগ্রেসের পাওয়া মোট অনুদান ছিল ১৪৯২.৩৫ কোটি টাকা! যা বিজেপির ৭৬৯.৮১ কোটি টাকার প্রায় দ্বিগুণ৷ চলতি বছরের দুটি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলকে পুনরুজ্জীবিত করতে মরিয়া কংগ্রেসের অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন! সে কারণেই এবার নিজেদের দলের সম্পত্তির তথ্য খোঁজা শুরু করেছে কংগ্রেস!












Click it and Unblock the Notifications