সিবিআই নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাত! দল কংগ্রেসকে পাশে পেলেন না মমতা

সিবিআই নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাতে দল হিসেবে কংগ্রেসকে পাশে পেলেন না তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআই নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাতে দল হিসেবে কংগ্রেসকে পাশে পেলেন না তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিবিআই তদন্তের অনুমতি তারা প্রত্যাহার করছেন না। তবে রাহুল গান্ধী নির্দেশ দিলে সবাই তা মানবেন বলে জানিয়েছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের আইনজীবী সেলের নেতা মণীশ তিওয়ারি।

জেটলির মত

জেটলির মত

সাধারণ সম্মতি প্রত্যাহার করে সারদা-নারদ তদন্ত আটকানো যাবে। এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। যাঁদের কিছু লুকনোর আছে, তারাই সিবিআইকে রাজ্যে প্রবেশে বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

নবান্নের মত

নবান্নের মত

এর আগে সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে একাধিকবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবারই অভিযোগ করেছেন সিবিআই সরকারি দলের মর্জি মাফিক চলছে। রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি।

বর্তমান পরিস্থিতি

বর্তমান পরিস্থিতি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে ৬৯ রকমের অভিযোগের তদন্ত করতে পারে সিবিআই। কিন্তু আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ার ভুক্ত তাই এবিষয়ে রাজ্যের অনুমতি প্রয়োজন হয়। তবে অনুমতি তুলে নেওয়া হলেও, সিবিআই যদি কোনও ক্ষেত্রে অনুমতি চায় তাহলে ৪৮ ঘন্টার মধ্যে সেবিষয়ে উত্তর দিতে হবে রাজ্যকে। অন্যদিকে, সেই তদন্ত যদি আদালতের নির্দেশে হয়, তাহলে রাজ্য সরকারের কিছুই করার নেই।

কংগ্রেসের মত

কংগ্রেসের মত

কংগ্রেসের তরফে চন্দ্রবাবু নাইডু কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও, পঞ্জাবের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করছেন না বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+