কংগ্রেসের নতুন মুখপাত্র হলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
কংগ্রেসের নতুন মুখপাত্র নির্বাচিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আর দ্বিতীয় মুখপাত্র নির্বাচিত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের ছেলে অংশুল মীরা কুমা
কংগ্রেসের নতুন মুখপাত্র নির্বাচিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আর দ্বিতীয় মুখপাত্র নির্বাচিত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের ছেলে অংশুল মীরা কুমার। সোমবার বিবৃতি জারি করে কংগ্রেসের জনসংযোগ সেলের দায়িত্বে থাকা রণদীপ সুরজেওয়ালা এই ঘোষণা করেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের মুখপাত্র পদে এই দু'জনের নামের অনুমোদন দিয়েছে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্ঘের সভায় যোগদানের ঘটনার পরেই কংগ্রেসের মহিলা সংগঠনের দায়িত্ব ছেড়েছিলেন শর্মিষ্ঠা। তারপর পুণরায় এই প্রথম দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করা করা হল শর্মিষ্ঠাকে।
অন্যদিকে লোকসভার প্রাক্তন স্পিকারের ছেলে এবং জগজীবন রামের নাতি অংশুল মীরা কুমার। কংগ্রেসের এই সিদ্ধান্ত জানার পর সোনিয়া গান্ধীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা।
লোকসভা ভোটের পর সভাপতি পদ নিয়ে দীর্ঘ টাল বাহানার পর অবশেষে হাল ধরেন সোনিয়ায়। সভানেত্রী পদে দায়িত্ব নিয়েই রদবদল শুরু করে দিয়েছেন তিনি। নতুন করে ঘুঁটি সাজাতে শুরু করেছেন সোনিয়া।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications