ফলাফল প্রকাশের আগেই জয় ‘ঘোষণা’! অতি প্রত্যয়ে বিতর্ক বাড়াল কংগ্রেস শিবির

বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসের উত্থানের দিকনির্দেশ করেছে। প্রায় সমস্ত সমীক্ষাই জানিয়ে দিয়েছে রাজস্থানে কংগ্রেসের ক্ষমতা আসা স্রেফ সময়ের অপেক্ষা।

বুথ ফেরত সমীক্ষা কংগ্রেসের উত্থানের দিকনির্দেশ করেছে। প্রায় সমস্ত সমীক্ষাই জানিয়ে দিয়েছে রাজস্থানে কংগ্রেসের ক্ষমতা আসা স্রেফ সময়ের অপেক্ষা। এমনকী মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও কংগ্রেস ভালো ফল করবে বলেই সমীক্ষায় ইঙ্গিত। কিন্তু ফলাফল প্রকাশের আগেই প্রার্থীর জয় ও জয়ের ব্যবধান 'ঘোষণা' করে বিতর্কে তৈরি করল কংগ্রেস।

ফলাফলের আগেই জয়ের পোস্টার

ফলাফলের আগেই জয়ের পোস্টার

রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশেও পোস্টার পড়েছে কংগ্রেসের জয়ের। রাজস্থানের পোস্টারে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের জয়ের কথা ফলাও করে বলা হয়েছে। এমনকী এই পোস্টারে লেখা- ৩০ হাজার ভোটে জয়ী হচ্ছেন কংগ্রেস প্রার্থী অশোক গেহলট। আর এই পোস্টার ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

ফলাফলের আগেই জয় নির্ধারিত!

ফলাফলের আগেই জয় নির্ধারিত!

রাজস্থানে কংগ্রেস জয়ী হওয়ার ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী যে জয়ের পোস্টার তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তা বলে সেই জয়ের পোস্টারে উল্লেখ রয়েছে কত ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী অশোক গেহলট। পোস্টারের সেই বার্তা নিয়েই বিতর্ক। সেইসঙ্গে বিতর্কে এই পোস্টার লাগানো নিয়েও। কে এই পোস্টার লাগানো তা নিয়েই উঠেছে প্রশ্ন। বিতর্ক শুরু হতেই এই পোস্টারগুলি তুলে নেওয়া হয়। এ ব্যাপারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব স্পিকটি নট।

মধ্যপ্রদেশে কার সরকার, পোস্টারে

শুধু রাজস্থানেই নয়, মধ্যপ্রদেশেও কংগ্রেসের উচ্ছ্বাস দেখা গিয়েছে। ভোপালে কংগ্রেসের কার্যালয়ের সামনে পড়েছে কমলনাথের নামে বিরাট পোস্টার। সেই পোস্টারে লেখা- কমলনাথের নেতৃত্বে কংগ্রেস সরকারকে উষ্ণ অভিনন্দন। এই পোস্টারই ইঙ্গিত করছে, কংগ্রেস কতটা প্রত্যয়ী মধ্যপ্রদেশের ক্ষমতায় ফেরার ব্যাপারে।

কে মুখ্যমন্ত্রী, পোস্টারে ইঙ্গিত

কে মুখ্যমন্ত্রী, পোস্টারে ইঙ্গিত

এই পোস্টারে কার্যত ইঙ্গিত করা হল, মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলে কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস হাইকমান্ড যে কমলনাথকেই মুখ করতে চাইছে, চা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। এদিকে বুথ ফেরত সমীক্ষার তোয়াক্কা না করেই বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দেন, আমিই সেরা সমীক্ষক। বিজেপি অন্তত ২০০ আসন পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+