দক্ষিণ থেকে উত্তরের পরে এবার পূর্ব থেকে পশ্চিম! কংগ্রেসের প্নেনারি থেকে নতুন জনসংযোগ কর্মসূচির ইঙ্গিত

সম্প্রতি রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা সম্পূর্ণ করেছেন। কংগ্রেসের তরফে এই কর্মসূচিকে সফল বলে দাবি করা হয়েছে। সেই কর্মসূচির সফলতার ওপরে ভিত্তি করে এবার আরও এক কর্মসূচির ইঙ্গিত।

কংগ্রেসের প্লেনারি শেষ হয়েছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। একইসঙ্গে তারা ভারত জোড়ো যাত্রার মতেই নতুন এক জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করেছে তারা। এই কর্মসূচি হবে দেশের পূর্ব থেকে পশ্চিমে। আগামী বছরে সাধারণ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচির মাধ্যমে দলের গতি বজায় রাখতে চাইছে কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

যাত্রা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রাহুল

যাত্রা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রাহুল

প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল, যখন দেশের দক্ষিণ থেকে উত্তরে ভারত জোড়ো যাত্রা চলছিল, সেই সময় রাহুল গান্ধী সামনে পূর্ব-পশ্চিম যাত্রা নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই সময় ওয়ানাডের কংগ্রেস সাংসদ ইঙ্গিত করেছিলেন তিনি যাত্রা চালিয়ে যেতে চান।

কর্মসূচি তৈরির আবেদন

কর্মসূচি তৈরির আবেদন

ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে রাহুল গান্ধী দলীয় নেতৃত্বের কাছে কর্মসূচি তৈরির আবেদন করেছেন। তিনি বলেছেন কংগ্রেস ত্যাগের দল। ত্যাগ ও কাজ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। ঘাম ও রক্ত দিয়ে তৈরি করা তাদের কর্মসূচিতে দেশ পাশে থাকবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। রাহুল বলেছেন চার মাস ধরে ভারত জোড়ো যাত্রা করেছেন। লক্ষ লক্ষ মানুষ আবহাওয়া উপেক্ষা করে সেখানে অংশ নিয়েছিলেন। সেই যাত্রা থেকে সবাই অনেক কিছু শিখেছে বলে জানিয়েছেন তিনি।
রাহুল বলেছেন, যেদিন ভারত জোড়ো যাত্রা শুরু করা হয়েছিল, সেদিন থেকে সব বদলে গিয়েছে। ওই যাত্রায় তারা কোনো রাজনীতির কথা বলেননি। সেখানে তিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ধনী-গরিব, বৃদ্ধ-যুব, ধর্ম নির্বিশেষে অনেকেই ছিলেন।

গণসংযোগ কর্মসূচি

গণসংযোগ কর্মসূচি

কংগ্রেসের প্নেনারিতে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে ২০২৪-এর সাধারণ নির্বাচনের জন্য তৈরি হওয়ার সঙ্গে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর জন্য পরিকল্পনা করেছে। এব্যাপারে শতাব্দী প্রাচীন এই দল গণসংযোগ কর্মসূচিকেই বেছে নিয়েছে।

২০২৪-এর লক্ষ্যে কংগ্রেসের পরিকল্পনা

২০২৪-এর লক্ষ্যে কংগ্রেসের পরিকল্পনা

২০২৪-এর লক্ষ্যে কংগ্রেস সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস বলেছে, তারা জোটের নেতৃত্ব দিতে চায়। কংগ্রেসের তরফে বলা হয়েছে, তারা চায় সব রাজনৈতিক দল ঐক্য গড়ে তুলুক আর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাই একসঙ্গে কাজ করুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+