দিল্লির প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! তালিকায় কোন কোন হেভিওয়েট, জেনে নিন

অবশেষে দিল্লির প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। তবে দিল্লির সাতটি আসনের মধ্যে ছটির জন্য প্রার্থীদের নাম এদিন ঘোষণা করা হয়েছে।

অবশেষে দিল্লির প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। তবে দিল্লির সাতটি আসনের মধ্যে ছটির জন্য প্রার্থীদের নাম এদিন ঘোষণা করা হয়েছে। তালিকায়
উত্তর পূর্ব দিল্লি থেকে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। নতুন দিল্লি আসন থেকে অজয় মাকেন। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আপের সঙ্গে
কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেস্তে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দিল্লির প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! তালিকায় কোন কোন হেভিওয়েট, জেনে নিন

দিল্লির সাতটি আসনের মধ্যে ছটির প্রার্থী তালিকা প্রকাশ

  • চাদনি চক থেকে জেপি আগরওয়াল
  • উত্তর পূর্ব দিল্লি থেকে শীলা দীক্ষিত
  • পূর্ব দিল্লি থেকে অরবিন্দর সিং লাভলি
  • নতুন দিল্লি থেকে অজয় মাকেন
  • উত্তর পশ্চিম দিল্লি থেকে রাজেশ লিলোথিয়া
  • পশ্চিম দিল্লি থেকে মহাবাল মিশ্র

দক্ষিণ দিল্লি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্রেস

দিল্লিতে আপের সঙ্গে জোট হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সূত্রের খবর অনুযায়ী, দিল্লির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর রাহুল গান্ধী শক্তি অ্যাপের মাধ্যমে
আপের সঙ্গে জোট নিয়ে দিল্লির কংগ্রেস কর্মীদের ফিডব্যাক চেয়েছিলেন। এরই মধ্যে দিল্লি কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পিসি চাকো দিল্লি কংগ্রেসের প্রধান শীলা দীক্ষিতের সঙ্গে সমীক্ষার
ফল নিয়ে কথা বলেন । সূত্রের খবর অনুযায়ী, জোট বিরোধিতায় শীলা দীক্ষিতের আগের মনোভাবের সেরকম কোনও পরিবর্তন হয়নি।

দিল্লির সাতটি লোকসভা আসনে ভোট হতে যাচ্ছে ১২ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+