পাঞ্জাবে ‘গৃহযুদ্ধ’ সামলে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, কোন আসনে কে প্রার্থী

ভোটের বাদ্যি বেজে গিয়েছে পাঞ্জাবেও। তাই দেরি না করে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। শনিবার আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ৮৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

ভোটের বাদ্যি বেজে গিয়েছে পাঞ্জাবেও। তাই দেরি না করে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। শনিবার আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ৮৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এই তালিকায় নাম রয়েছে কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধু ও রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিরও।

পাঞ্জাবে ‘গৃহযুদ্ধ’ সামলে প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের

পাঞ্জাব কংগ্রেসে অন্তর্কলহের জেরে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দল ছেড়েছেন। তিনি নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন এবারের নির্বাচনে। তারপরও কংগ্রেসের অন্তর্কলহ থামেনি। সেই অবস্থাতেই কংগ্রেস ব্যালেন্স করে প্রার্থীতালিকা ঘোষণা করে দিল। সেখানে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি- সবাইকে টিকিট দিল। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা ঝুলিয়েই রেখে দিল কংগ্রেস।

কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু প্রতিদ্বন্দ্বিতা করবেন অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে। বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি প্রতিদ্বন্দ্বিতা করবেন চমকৌর সাহেব থেকে। আর উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া ডেরা বাবা নানক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং রাজ্য পরিবহন মন্ত্রী রাজা অমরিন্দর ওয়ারিং গিদ্দারবাহা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস শনিবার ৮৬টি আসনে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যসভার সাংসদ প্রতাপ সিং বাজওয়া এবং গায়ক সিধু মুসওয়ালা যথাক্রমে কাদিয়ান এবং মানসা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতিমধ্যে বলিউড অভিনেতা এবং সমাজসেবী সোনু সুদের বোন মালবিকা মোগা কেন্দ্র থেকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই তালিকা অনুযায়ী। ওম প্রকাশ সোনি অমৃতসর কেন্দ্র থেকে রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আর এক মাস বাকি। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সমস্ত রাজনৈতিক মহল তাদের নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

কৃষকদের বিক্ষোভের পর এ বছর প্রথম ভোট হতে চলেছে পাঞ্জাবে। শাসক শিবির কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে রয়েছে। তার মোকাবিলা করে কংগ্রেস এবার প্রতিদ্বন্দ্বিতা নামতে চলেছে। কংগ্রেসক সুপ্রিমো সোনিয়া গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর কংগ্রেস পাঞ্জাবে তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে।

পাঞ্জাবে বিধানসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি এক দফায় অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১০ মার্চ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭৭টি আসন জিতে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। ১০ বছর পর শিরোমণি অকালি দল-বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তারা। আম আদমি পার্টি ২০টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে পাঞ্জাবে। শিরমণি অকালি দল ১৫টি আসনে জয়লাভ করে ২০১৭-য়। বিজেপি পায় তিনটি আসন।

গত বছরের সেপ্টেম্বর থেকে পাঞ্জাব কংগ্রেস একটি সঙ্কট ছড়িয়ে পড়ে। তার ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে তাঁর পদ থেকে পদত্যাগ করতে হয়। তিনি এখন তার নিজস্ব দল পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছেন এবং বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ১১৭টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+