কংগ্রেসের প্রার্থী ঘোষণা ১৭টি আসনে, পাঁচ আসনে বামেদের সঙ্গে সম্মুখ সমরে ত্রিপুরায়

কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল পাঁচটি আসনে জোট হচ্ছে না। কংগ্রেস বামেদের প্রার্থী দেওয়া পাঁচটি আসনে লড়াই করবে।

ত্রিপুরা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম তথা বামফ্রন্ট। কংগ্রেসের জন্য আসন ছেড়ে রেখেই তারা প্রার্থী ঘোষণা করেছিল। এবার প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। তবে কংগ্রেস ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। সিপিএম ছেড়েছিল ১৩টি আসন।

অর্থাৎ কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল পাঁচটি আসনে জোট হচ্ছে না। কংগ্রেস বামেদের প্রার্থী দেওয়া পাঁচটি আসনে লড়াই করবে। আবার বামেদের ছেড়ে দেওয়া একটি আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। সেটাও রহস্য রয়ে গিয়েছে। কেন ৫৯ নম্বর আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হলেও প্রার্থী দেয়নি কংগ্রেস।

কংগ্রেসের প্রার্থী ঘোষণা ১৭টি আসনে, পাঁচ আসনে বাম-সংঘাত

হেভিওয়েটদের মধ্যে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুদীপ রায় বর্মন, আশিস সাহা, বীরজিৎ সিনহা প্রমুখ। তাঁরা যথাক্রমে ৬ নম্বর আসন আগরতলা, ৮ নম্বর আসন টাউন বরদোয়ালি ও ৫৩ নম্বর আসন কৈলাসহরের প্রার্থী হয়েছেন।

কংগ্রেসের জন্য বামেরা ছেড়েছিল ১৩টি আসন। কিন্তু কংগ্রেস ১৩টি আসনে প্রার্থী ঘোষণা না করে ১৭টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে বামেদের দেওয়া ৪, ১০, ১৪, ৩১ ও ৫০ নম্বকর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয় কংগ্রেস। এই পাঁচটি আসনের মধ্যে তিনটিতে রয়েছে সিপিএম প্রার্থী, একটিতে ফরওয়ার্ড ব্লক এবং অন্যটিতে আরএসপি।

কংগ্রেসের জন্য ১৩টি আসন ছেড়ে রেখে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়। প্রদেশ কংগ্রেস এই ঘটনায় ক্ষুণ্ণ হয়। কারণ আসন সমঝধোতা তখনও চূড়ান্ত হয়নি।য প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিং দিল্লি গিয়েছিলেন হাইকম্যান্ডের সঙ্গে কথা বলতে। সেদিনই প্রার্থী তালিকা ঘোষণা করে দেয় বামেরা।

এরপর কংগ্রেস এদিন প্রার্থী তালিকা প্রকাশ করল। বামেদের ছেড়ে দেওয়া ১৩টি আসনের মধ্যে ১২টিতে এবং আরও পাঁচটিতে। এই পাঁচটি আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে ফের জোটে সংকট তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা এরপর বামেরা আবার বায়না ধরতে পারে কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে।

যেহেতু কংগ্রেস ওভারল্যাপ করে গিয়েছে প্রার্থী তালিকায়। তাঁদের পছন্দমতো আসনে প্রার্থী দিয়েছে সমঝোতার তোয়াক্কা না করে, সিপিএমও কিছু পছন্দের আসনে প্রার্থী দিতে পারে। ফলে নতুন করে বাম ও কংগ্রেসের জোট বা আসন সমঝোতায় ব্যাঘাত ঘটতে পারে। এবার কোনও পক্ষই জোট করেনি শুধু বাম-কংগ্রেস ছাড়া। এমনিতে চতুর্মুখী লড়াই হচ্ছে এবার। সেখানে বাম ও কংগ্রেস পৃথকভাবে লড়লে পাঁচমুখী লড়াউ হতে চলেছে ত্রিপুরায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+