Maharashtra Election: প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, অজিতের বিরুদ্ধে লড়াইয়ে ভাইপো যুগেন্দ্র
হরিয়ানা, জম্মু-কাশ্মীরের ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে দেশের আরও দুই রাজ্যের নির্বাচনের তোড়জোড়। এবার নজরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। মারাঠা ভূমি মহারাষ্ট্রের দিকেই বাড়তি নজর রাজনৈতিক মহলের। কারণ বিজেপির কাছে একদিকে যেমন ক্ষমতা ধরে রাখার লড়াই, তেমনই কংগ্রেস এবং এনসিপির কাছে সম্মানের লড়াই। বহস্পতিবার কংগ্রেস এবং এনসিপি( এসপি) দুই দলই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল।
কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দফায় ৪৮টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এআইসিসির পক্ষ থেকে প্রথম দফায় মোট ৪৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাকোলি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান লড়ছেন কারাদ সাউথ বিধানসভা কেন্দ্র থেকে।

মহারাষ্ট্র নির্বাচনে নাগপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেতা বিকাশ ঠাকরে। তিনি জানিয়েছেন, "দল আমাকে নির্বাচনের টিকিট দিয়েছে, আমি জয়ের বিষয়ে আশাবাদী। আমার প্রতি দলের আস্থাকে আমি জনগণের সেবায় রূপান্তর করতে চাই। নাগপুরের দাবি অনুযায়ী আমি জনপ্রতিনিধি হয়ে উঠব।"
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित 'केंद्रीय चुनाव समिति' की बैठक में महाराष्ट्र विधानसभा चुनाव के लिए कांग्रेस उम्मीदवारों की लिस्ट। pic.twitter.com/tElqOKF6ak
— Congress (@INCIndia) October 24, 2024
কংগ্রেসের পাশাপাশি এনসিপি(এসপি) দলের পক্ষ থেকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৪৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অজিত পওয়ারের বিরুদ্ধে লড়বেন তাঁর ভাইপো যুগেন্দ্র পওয়ার। শরদ পওয়ার গোষ্ঠীর টিকিটে ভোটে লড়বেন তিনি। ১৯৯১ সাল থেকে বারামতী কেন্দ্রের বিধায়ক আছেন অজিত। কিন্তু পাওয়ার পরিবারের অন্য গোষ্ঠী শরদ পাওয়াররা এই কেন্দ্রে এবার প্রার্থী করেছেন যুগেন্দ্রকে। তিনি নবীন প্রজন্মের প্রতিনিধি।
Maharashtra Assembly Election 2024: নির্বাচনের আগে বড় ধাক্কা শরদ পাওয়ারের! 'সুপ্রিম' নির্দেশে হাসছেন অজিত
প্রার্থী তালিকা প্রকাশের পর শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা জয়ন্ত পাটিল বলেন, 'সংশ্লিষ্ট বিধানসভার সাধারণ মানুষের ইচ্ছে এবং গুরুকে প্রাধান্য দিয়েই বারামতীর প্রার্থী বাছাই করা হয়েছে যুগেন্দ্রকে। সাধারণ মানুষ চাইছিলেন শিক্ষিত এবং তরুণ প্রজন্মের কোনও প্রতিনিধি । যুগেন্দ্র সকলকে সঙ্গে নিয়ে চলবেন। সে দিক থেকে যুগেন্দ্রই এই কেন্দ্রের সেরা প্রার্থী বলে আমরা মনে করি।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications