মিশন ২৪শে বিজেপির বিকল্প কে- কংগ্রেস না তৃণমূল, মেঘালয় নির্বাচনের আগে জোর তরজা

গোয়া-ত্রিপুরার পর মেঘালয়ে কংগ্রেস ও তৃণমূল সম্মুখ সমরে নেমেছে। দুই দল চাইছে নিজেদের রাজনৈতিক শক্তির পরীক্ষা দিতে। নিজেদের যাচাই করার পাশাপাশি তারা কে আসলে বিজেপির বিকল্প, সেই শক্তিরও পরীক্ষা দিতে চাইছে।

২০২৪-এর যুদ্ধে বিজেপি বিরোধী প্রধান মুখ কে হবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর তরজা। কে বিজেপির প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারে- কংগ্রেস না তৃণমূল, তা নিয়ে মেঘালয় নির্বাচনের আগে রাজনৈতিক বাকযুদ্ধ চলছে দুই দলের নেতা-নেত্রীদের মধ্যে।

গোয়া হোক বা ত্রিপুরা, কিংবা মেঘালয় সর্বত্রই এক ছবি

গোয়া হোক বা ত্রিপুরা, কিংবা মেঘালয় সর্বত্রই এক ছবি

কংগ্রেস আর তৃণমূলের যুদ্ধ এবার মেঘালয় নির্বাচনেও। কংগ্রেসকে ভেঙে তৃণমূল এখানে রাতারাতি প্রধান বিরোধী দল হয়েছে। তার নিরিখেই কংগ্রেসের অভিযোগ, তৃণমূল রাজ্যে রাজ্যে ইউনিট খুলছে বিজেপিকে সুবিধা করে দিতেই। সে গোয়া হোক বা ত্রিপুরা, কিংবা মেঘালয় সর্বত্রই এক ছবি।

কংগ্রেসকে ভেঙে ছত্রখান করে তৃণমূল বিরোধী দল মেঘালয়ে

কংগ্রেসকে ভেঙে ছত্রখান করে তৃণমূল বিরোধী দল মেঘালয়ে

কংগ্রেসের অভিযোগ, গোয়ায় তৃণমূল পা দিয়েছিল, তারপর কংগ্রেসকে ভেঙে দলের শক্তি বাড়িয়ে বিজেপির জযের পথ সুগম করে দিয়েছে। বিরোধী শক্তি বিভাজিত হওয়ায় সুবিধা হয়েছে বিজেপির জিততে। একই খেলা খেলেছে ত্রিপুরাতেও। আর মেঘালয়ে তো কংগ্রেসকে ভেঙে ছত্রখান করে তৃণমূল বিরোধী দল হয়ে গিয়েছে।

কংগ্রেস হাতিয়ার করেছে বিজেপি-তৃণমূলের আঁতাতকে

কংগ্রেস হাতিয়ার করেছে বিজেপি-তৃণমূলের আঁতাতকে

গোয়া-ত্রিপুরার পর মেঘালয়ে কংগ্রেস ও তৃণমূল সম্মুখ সমরে নেমেছে। দুই দল চাইছে নিজেদের রাজনৈতিক শক্তির পরীক্ষা দিতে। নিজেদের যাচাই করার পাশাপাশি তারা কে আসলে বিজেপির বিকল্প, সেই শক্তিরও পরীক্ষা দিতে চাইছে। আর এই যুদ্ধে নেমে কংগ্রেস হাতিয়ার করেছে বিজেপি-তৃণমূলের আঁতাতকে।

বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে লড়াইয়ে তৃণমূল

বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে লড়াইয়ে তৃণমূল

মেঘালয়ের নির্বাচনে প্রচারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে জানিয়েছেন, বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে লড়াইয়ে নেমেছে তৃণমূল। ঠিক যে কাজ তারা করেছিল গোয়াতে, যে কাজ করে চলেছে ত্রিপুরায়, এবার মেঘালয়ে তারা একই কাজ করছে।

একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে

একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে

এরপর রাহুল গান্ধীকে জবাব দিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, বিজেপির বিকল্প একমাত্র তৃণমূলই। তারাই পারে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে। সেই চেষ্টাই তারা করে চলেছে। কংগ্রেস বিজেপিকে রুখতে পারেনি, তাই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তৃণমূলকেই এগিয়ে আসতে হচ্ছে।

তৃণমূলের মূল লক্ষ্য ২৪-এ প্রধান বিরোধী দলের প্রতিষ্ঠা

তৃণমূলের মূল লক্ষ্য ২৪-এ প্রধান বিরোধী দলের প্রতিষ্ঠা

তৃণমূলের মূল লক্ষ্য হল ২০২৪-এর আগে নিজেদের প্রধান বিরোধী হিসেবে প্রতিষ্ঠা দেওয়া। তার জন্য তারা কংগ্রেসকে ভেঙেই শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে। বাংলার বাইরে কোনও রাজ্যে সরকার গড়ে দেখাতে চাইছে তৃণমূল। বিজেপিকে যে তারাই হারাতে পারে, জাতীয় রাজনীতিতে সেটা তুলে ধরাই লক্ষ্য মমতা-অভিষেকের।

বিজেপির সঙ্গে আঁতাত করেই তৃণমূল এই খেলা চালাচ্ছে

বিজেপির সঙ্গে আঁতাত করেই তৃণমূল এই খেলা চালাচ্ছে

আর কংগ্রেস মনে করছে, তৃণমূল নিজেদের প্রধান বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে পদে পদে। নিশ্চিত হারের মুখে থাকা বিজেপি তৃণমূলের জন্যই একাধিক রাজ্যে সরকার গড়তে পারছে বা সরকার গড়ারম তো জায়গায় পৌঁছে দিচ্ছে। আসলে বিজেপির সঙ্গে আঁতাত করেই তৃণমূল এই খেলা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+