মোদীর অহঙ্কারের পতন! কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের জয়ের বার্তা কংগ্রেসের

গুরু নানকের জন্মদিনে কৃষক কল্যাণের বার্তা দিয়ে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বিরোধীরা খোঁচা দিতেও ছাড়লেন না।

গুরু নানকের জন্মদিনে কৃষক কল্যাণের বার্তা দিয়ে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বিরোধীরা খোঁচা দিতেও ছাড়লেন না। কেউ বললেন, অবশেষে হার মানলেন নরেন্দ্র মোদী। কেই বললেন কৃষকদের জয়। কংগ্রেস বলল বিলম্বিত বোধোদয়। অহঙ্কারের পতন।

কংগ্রেসের প্রতিক্রিয়া কৃষি আইন রদে

মোদীর কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর কংগ্রেস পক্ষ থেকে তাঁদের ছোট্ট প্রতিক্রিয়ায় জানান, অঙ্কারের পতন হল। জয় হল আমাদের মহান দেশের কৃষকদের। শেষপর্যন্ত কৃষক আন্দোলনের জয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছু হটায়। উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কৃষক আন্দোলনের কাছে পরাজয় হল মোদী সরকারের।

রাহুল গান্ধীর টুইট কৃষি আইন প্রত্যাহারের পর

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে কৃষকদের জয়ে অভিনন্দন জানান। তিনি মোদীকে কটাক্ষে লেখেন, দেশের অন্নদাতা সত্যাগ্রহ করে অহংকারে মাথা নত করলেন। আর কৃষকদের উদ্দেশে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে এই জয়ে অভিনন্দন! জয় হিন্দ, জয় হিন্দ কা কিষাণ। রাহুলের বার্তাই রিটুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী।

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

কংগ্রেসের পক্ষ থেকে কৃষকদের জয় আর মোদী সরকারের অহঙ্কারের পতনের বার্তা দেওয়ার পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বলেন, বিলম্বিত বোধোদয় হল মোদী সরকারের। নিশ্চিত হার জেনেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল। কৃষকদের নাছোড়বান্দা আন্দোলনই শেষপর্যন্ত জয় পেল। বিলম্বে হলেও বোধোদয় হল কংগ্রেসের।

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, কৃষক আন্দোলনের জয় হল। ভয় পেয়ে কৃষি আইন প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যত তাড়াতাড়ি এই আইন প্রত্যাহার করে নেওয়া হয় ততই মঙ্গল। কৃষকদের সঙ্ঘবদ্ধ আন্দোলনে এই পরাজয়ের পর কেন্দ্রের সরকার এবার নিশ্চয় হঠকারিতা করে কোনও আইন করবেন না।

পি চিদম্বরমের টুইট বার্তা কৃষি আইন রদে

মোদী কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর কংগ্রেস নেতা পি চিদম্বরমের কটাক্ষ, গণতান্ত্রিক প্রতিবাদ করে যা অর্জন করা যায় না, আসন্ন নির্বাচনের ভয়ে তা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা নীতি পরিবর্তন বা হৃদয় পরিবর্তনের দ্বারা অনুপ্রাণিত নয়। নির্বাচনের ভয়ে তা করা হয়েছে বলে টুইট করে জানালেন চিদম্বরম।

নরেন্দ্র মোদীর তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত

নরেন্দ্র মোদীর তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে এদিন জানান, ক্ষুদ্র কৃষকদের স্বার্থেই এই তিনটি আইন করা হয়েছিল। কিন্তু সবাইকে আমরা বোঝাতে পারিনি। তাই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আইন। আসন্ন লোকসভার অধিবেশনেই কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী এদিন আন্দোলন ছেড়ে কৃষকদের মাঠে নামার বার্তা দেন।

পাঁচ বিধানসভা নির্বাচনের মুখে মোদীর সিদ্ধান্ত

পাঁচ বিধানসভা নির্বাচনের মুখে মোদীর সিদ্ধান্ত

গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী কৃষক আন্দোলনের মুখে শেষপর্যন্ত পিছপা হলেন। তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন তিনি। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব-সহ পাঁচ বিধানসভা নির্বাচনের মুখে মোদীর এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+