কাশ্মীরের মাটিতে আবির্ভাব হচ্ছে আরও একটি রাজনৈতিক দলের

জম্মু-কাশ্মীরের উপনির্বাচনে লড়াইয়ে নেই কংগ্রেস, পিডিপি

জম্মু-কাশ্মীরের আট দফা পঞ্চায়েত নির্বাচন থেকে সরে দাঁড়াল জাতীয় কংগ্রেস, পিডিপি। জাতীয় সম্মেলনের পদাঙ্ক অনুসরণ করে এই নির্বাচনে এই দুটি দলের অনুপস্থিতি গোটা নির্বাচন প্রক্রিয়াকে একমুখী করে দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

দুই দলের অনেক নেতাই এখনও কারারুদ্ধ

দুই দলের অনেক নেতাই এখনও কারারুদ্ধ

দুই দলের অনেক নেতা ৩৭০ ধারা বিলোপের পর এখনও কারারুদ্ধ আছেন বলেই এই সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে রাজ্য কংগ্রেসের প্রধান গোলাম আহমেদ মীরের মতে অনেক নেতাকে আটক করা হয়েছে এবং সরকার সেই সমস্ত নেতাদের অবাধ বিচরণেও রাশ টেনেছে তাই তারা এবারের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

আটাক একাধিক প্রাক্ত মন্ত্রী, বিধায়ক

আটাক একাধিক প্রাক্ত মন্ত্রী, বিধায়ক

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "সরকার প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, বিভিন্ন দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতিদের রাজ্যে যাতায়াত করতে দিচ্ছে না। এমনকি যারা মুক্ত, তাদেরও কোনও ধরণের রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার অনুমতি নেই।"

মার্চেই আট পর্বে উপনির্বাচন জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে

মার্চেই আট পর্বে উপনির্বাচন জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে

আগে শোনা যাচ্ছিল ভোট হতে পারে ফেব্রুয়ারিতে কিন্তু সদ্য সরকারি নির্দেশিকায় দেখা যাচ্ছে চলতি বছরের মার্চ মাসে জম্মু ও কাশ্মীরে আট-পর্বের পঞ্চায়েত উপনির্বাচন হতে চলেছে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের প্রায় সাড়ে বারো হাজারের বেশি পঞ্চায়েত আসনের উপ-নির্বাচন আগামী ৫ই মার্চ থেকে মোট আটটি ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ পর্ব শেষ হবে ২০শে মার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+